LIVE: আইলিগে নেরোকাকে বড় ব্যবধানে হারাল ইস্টবেঙ্গল, একনজরে খেলার দিনভর আপডেট

ক্রিকেট থেকে ফুটবল, হকি থেকে দাবা! খেলার দুনিয়ার দিনভর আপডেট পেতে চোখ রাখুন মাই খেল স্পোর্ট়স লাইভে। একনজরে আজ খেলার দুনিয়ার দিনভর কী কী আপডেট রয়েছে জেনে নিন।

08:09 pm

রঞ্জি ট্রফিতে বরোদার বিরুদ্ধে ভালো জায়গায় রয়েছে মুম্বই।

08:08 pm

রঞ্জি ট্রফির ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে চালকের আসনে কর্নাটক।

08:08 pm

রঞ্জি ট্রফিতে কর্নাটকের বিরুদ্ধে ৪ উইকেট নিলেন তামিলনাড়ু তথা ভারতের স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।

07:51 pm

ওয়ার্ল্ড ব্যাডমিন্টন ফাইনালসের খেতাব ধরে রাখতে মরিয়া বিশ্ব চ্যাম্পিয়ন শাটলার পিভি সিন্ধু।

07:50 pm

দিল্লির মতো দূষণের বাড়বাড়ন্ত অস্ট্রেলিয়ার সিডনি শহরে। ধোঁয়ায় ঢাকা শহরে ক্রিকেট খেলা ঘিরে অনিশ্চয়তা।

07:10 pm

ডোপিং রুখতে অ্যাথলিটদের বায়োলজিক্যাল পাসপোর্ট প্রোগ্রাম চালু করল ভারতের ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি।

07:08 pm

সাউথ এশিয়ান গেমসে নিজেদের ইতিহাসের সর্বাধিক পদক জিতল ভারত।

06:11 pm

আম্পায়ারের সঙ্গে দুর্ব্যবহারের জন্য রঞ্জি ট্রফির ম্যাচ ফি-র ১০ শতাংশ কাটা গেল মুরলী বিজয়ের।

05:15 pm

দীর্ঘদিন পর পাকিস্তানের হয়ে টেস্ট খেলার সুযোগ পেয়ে আবেগতাড়িত আজহার আলি।

05:14 pm

পাকিস্তানে এসে ক্রিকেট খেলতে হবে, বললেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি।

05:00 pm

বুধবারের ম্যাচে ৬ রান হাঁকালে প্রথম ভারতীয় হিসেবে দেশের মাটিতে এক হাজার আন্তর্জাতিক টি-টোয়েন্টি রানের মালিক হবেন বিরাট।

04:57 pm

নজির থেকে ৬ রান দূরে কোহলি

04:48 pm

ভারতীয় দলের সীমিত ওভারের সহঅধিনায়ক রোহিত শর্মা বললেন, এই মুহূর্তে টি-টোয়েন্টি বিশ্বকাপ নয় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় লড়াই জেতাই প্রধান ফোকাস।

04:00 pm

চলতি আইলিগে এটি ইস্টবেঙ্গলের প্রথম জয়। এর আগে চলতি বছর দুই ম্যাচ খেলে দুটিতেই ড্র করেছিল ইস্টবেঙ্গল।

03:59 pm

আইলিগে নেরোকাকে হারাল ইস্টবেঙ্গল। লাল-হলুদ ব্রিগেডের পক্ষে ম্যাচের ফল ৪-১।

03:52 pm

ছবিতে দেখুন সানিয়া মির্জার বোনের বিয়ের অনুষ্ঠানের কিছু মুহূর্ত।

03:18 pm

দেখুন ভারতীয় দলের প্রস্তুতি শেষে মজার মুহূর্ত

03:17 pm

বোলিংয়ের কিছু পরিবর্তন করতে পারেন বিরাট। সিরিজে দুই ম্যাচে ওয়াশিংটন সুন্দর ফিল্ডিংয়ে হতাশ করেছেন। বলে যদিও ভরসা দিচ্ছেন। কিন্তু মুম্বইয়ে যেহেতু সিরিজ নির্ণায়ক ম্যাচ। তাই বিরাট হয়ত চাহালের সঙ্গে কুলদীপকে জুটিতে খেলাতে পারেন। দুই পেসার হিসেবে দীপক চাহার ও শামি খেলতে পারেন।

02:43 pm

আই লিগে ইস্টবেঙ্গল বনাম নেরোকা এফসি ম্যাচ। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ইস্টবেঙ্গল

02:02 pm

একটি ছয় হাঁকালেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪০০ ছক্কা মালিক হবেন হিটম্যান।

02:02 pm

বুধবার রেকর্ডের সামনে রোহিত শর্মা।

01:48 pm

সেবার বিশ্বকাপ সেমিফাইনালে ভারতকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।

01:47 pm

এই ওয়াংখেড়েতেই ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনাল জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ দল।

01:47 pm

বুধবার মুম্বইয়ে ওয়াংখেড়েতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি মহারণ।

01:19 pm

১৪ বছর আগে আজকের দিনে ৩৫তম টেস্ট শতরানটি করেন সচিন।সেই সঙ্গে গাভাসকরের ৩৪টি টেস্ট শতরানের কীর্তি টপকে যান।

01:19 pm

টেস্ট সেঞ্চুরির সংখ্য়ায় আজকের দিনে সুনীল গাভাসকরের কীর্তি ছাপিয়ে গিয়েছিলেন সচিন তেন্ডুলকর।

12:38 pm

শাস্ত্রী বলেন, 'ধোনি কখনও নিজেকে দলে রাখার জন্য কোনও চাপ দেয় না। মনে হয় এখন সত্যিই ও ক্রিকেট থেকে ছুটি চাইছে।'

12:38 pm

ধোনিকে নিয়ে ভারতীয় ক্রিকেটমহলে প্রতিদিনই যখন নতুন জল্পনার তৈরি হচ্ছে, তখন মাহিকে নিয়ে বড় মন্তব্য করলেন ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী।

12:05 pm

আই লিগে এখনও পর্যন্ত রিয়াল কাশ্মীর ও মিনার্ভার বিরুদ্ধে খেলে দুই ম্যাচেই ইস্টবেঙ্গল ড্র করেছে।

12:04 pm

আজ নেরোকা এফসির বিরুদ্ধে আই লিগের ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল

11:45 am

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবার ওডিআই সিরিজ থেকেও শিখর ধাওয়ান ছিটকে যেতে পারেন বলে শোনা যাচ্ছে।

11:19 am

নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে ধোনির লাগেজ অন্য এক যাত্রীর লাগেজের সঙ্গে পরিবর্তন হয়ে যায়।

11:19 am

কলকাতায় আসার পর অবশ্য তাঁকে লাগেজ বিভ্রাটে পড়তে হয়েছে।

11:19 am

কলকাতায় ব্যক্তিগত শ্যুটিংয়ের কাজে এসে মহা সমস্যায় পড়লেন দেশের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

10:41 am

স্পট ফিক্সিংয়ের করিয়ে দেওয়ার জন্য ঘুষ নিয়েছিলেন, স্বীকার করলেন পাকিস্তানের ক্রিকেটার নাসির জামশেদ।

10:22 am

ইন্দো-ক্যারিবিয়ান টি-টোয়েন্টি সিরিজের ফল এখন ১-১

10:21 am

বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়েতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ফয়লসার ম্যাচ।

09:25 am

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার আজকের প্রতিপক্ষ ইন্টার মিলান।

09:24 am

ধারাবাহিকভাবে ম্যাচের মধ্যে থাকার কারণে এই ম্যাচে ক্লাবের পক্ষ থেকে মেসিকে বিশ্রাম দেওয়া হয়েছে।

09:24 am

আজ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মেসিকে ছাড়াই মাঠে নামছে বার্সোলোনা।

09:24 am

৮৮ মিনিট পর্যন্ত ম্যাচে এগিয়ে ছিল চেন্নাই। ৮৯ মিনিটে গোল শোধ করে ম্যাচে ফেরে জামশেদপুর।

09:23 am

মঙ্গলবার চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম্যাচ ড্র করল জামশেদপুর। দেখুন ম্যাচের কিছু ঝলক।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, December 10, 2019, 9:21 [IST]
Other articles published on Dec 10, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+