লকডাউনের মাঝে মাদক রাখার অভিযোগে গ্রেফতার ক্রিকেটার

করোনা উদ্বেগ নিয়ে লকডাউন পরিস্থিতির মাঝে ড্রাগ রাখার অভিযোগে গ্রেফতার শ্রীলঙ্কান ক্রিকেটার। সোমবারই পুলিশ লঙ্কান ক্রিকেটার শেহান মাদুশঙ্ককে গ্রেফতার করে।

কী অভিযোগ

কী অভিযোগ

সিংহলী পেসার শেহান মাদুশঙ্ক হেরোইন রাখেন বলে অভিযোগ। লকডাউনে একেই বিশ্বজুড়ে সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে দারুণ কড়াকড়ি। বিশ্বের প্রতিটি দেশের পুলিশ লকডাউন মেনে চলা, দূরত্ব বজায় রাখা নিয়ে নাগরিকদের সতর্ক করতে দিনরাত এক করে দিচ্ছেন। রাস্তায় নেমে জীবন ঝুঁকি নিয়ে প্রতিদিন করোনা যুদ্ধে বিভিন্ন দেশের পুলিশ কাজ করছেন। এর মাঝে রোববার শ্রীলঙ্কার পান্নালায় দুটি গ্রামে পুলিশ তল্লাশি চালিয়ে হেরোইন সমেত শ্রীলঙ্কার ক্রিকেটারকে আটক করে।

তল্লাশি চালানোয় ধরা পড়লেন ক্রিকেটার

তল্লাশি চালানোয় ধরা পড়লেন ক্রিকেটার

পুলিশ সূত্রে জানানো হয়েছে শেহান মাদুশঙ্কের কাছে ড্রাগ রয়েছে তথ্য ছিল। আপতত করোনা উদ্বেগে শ্রীলঙ্কাতে কারফিউ জারি রয়েছে। এই পরিস্থিতিতে ২৫ বছরের সিংহলী পেসার একজন ব্যক্তির সঙ্গে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। মাঝপথে পুলিশ গাড়ি থামায়। তল্লাশি চালিয়ে মাদক সমেত ক্রিকেটার পুলিশ জালে ধরা পড়েন।

পুলিশ হেফাজতে শেহান

পুলিশ হেফাজতে শেহান

আপতত দুই সপ্তাহ শ্রীলঙ্কান ক্রিকেটারকে মাদক রাখার অপরাধে আদালত পুলিশ কাস্টডিতে থাকার নির্দেশ দিয়েছে। ধরা পড়ার মুহূর্তে শেহান মাদুশঙ্কের কাছে ২ গ্রাম হেরোইন ছিল বলে পুলিশ জানিয়েছে।

অভিষেকে হ্যাটট্রিক করেছিলেন ক্রিকেটার

অভিষেকে হ্যাটট্রিক করেছিলেন ক্রিকেটার

শেহান মাদুশঙ্ক ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন। ত্রিদেশীয় সিরিজে অভিষেক ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করে ক্রিকেট দুনিয়ায় সারা ফেলে দিয়েছিলেন। তবে বিশ্বজুড়ে করোনা উদ্বেগের মাঝে এভাবে কারফিউ লঙ্ঘন করার মাদক নিয়ে ধরে সুনাম হারালেন ক্রিকেটার।

২৬ মে : ৭ বছর আগে আইপিএলে প্রথমবার আধিপত্য কায়েম মুম্বই ইন্ডিয়ান্সের, প্রতিপক্ষ ছিল কারা?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 26, 2020, 15:08 [IST]
Other articles published on May 26, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+