
ফাঁকা মাঠে প্রস্তুতি
সোমবার সিডনি অলিম্পিক পার্ক স্টেডিয়ামে ক্রিকেটে ফিরলেন স্মিথ-ওয়ার্নার। অজি দলের ক্রিকেটারদের এদিন রিপোর্ট করতে বলা হয়। সেই মতো ক্রিকেটারদরা এদিন প্রস্তুতিতে নেমে পড়লেন।

কবে থেকে অস্ট্রেলিয়াতে ক্রিকেট শুরু
ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই জানিয়ে দিয়েছে ৯ অগাস্ট থেকে দেশের মাটিতে ক্রিকেট শুরু হবে।

প্রস্তুতিতে এসে স্টিভ স্মিথ যা বললেন
করোনার পর প্রস্তুতিতে এসে হাঁফ ছেড়ে বাঁচলেন স্মিথ। প্রস্তুতি শেষে স্মিথ বলেন, 'করোনার কারণে গৃহবন্দি হলেও ক্রিকেট ফোকাসে ছিল। ঘরে ওয়ার্ক আউট করেছি। দুমাসেরও বেশি সময় ক্রিকেটের সঙ্গে না থাকলেও ফিটনেস ধরে রাখতে পেরেছি। '

মানসিকভাবে অনেক ফূর্তিতে
করোনার কারণে ক্রিকেট থেকে আকস্মিক বিশ্রামের পর মানসিকভাবে অনেক চাঙ্গা হয়ে তিনি ক্রিকেটে ফিরতে চলেছেন বলে স্মিথ জানিয়েছেন। অন্যদিক সোমবার শ্রীলঙ্কান ক্রিকেটাররাও করোনা পরবর্তী সময় স্বাস্থ্যবিধি মেনে থেকে প্রস্তুতিতে নেমে পড়েছেন।


Click it and Unblock the Notifications
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিবর্তে আইপিএল খেলতে রাজি এই অজি ক্রিকেট আইকন


















