করোনা উদ্বেগের মাঝে দুই বিপরীত ছবি, ক্রিকেট ভুলে বিরাট, ব্যাট-বলে মজে স্টিভ স্মিথ, দেখুন ভিডিও

বিশ্বজুড়ে করোনা উদ্বেগের কারণে বন্ধ ক্রিকেট। এর মাঝে বিশ্বের সেরা দুই ব্যাটসম্যানকে ভিন্ন মেজাজে পাওয়া গেল।

কী করছেন বিরাট

ক্রিকেট থেকে এখন অনেকটা দূরে বিরাট কোহলি। করোনা নিয়ে ভারতে উদ্বেগ জারি। যেকারণে ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন চলছে। আর এই লকডাউনে দেশবাসীকে ঘরে থাকার বার্তা দিয়েছেন ভারত অধিনায়ক। ক্রিকেট থেকে ছুটিতে ঘরে বই পরে, সিনেমা দেখে কিংবা পরিবারের সঙ্গে আড্ডায় সময় কাটাচ্ছেন ভিকে।

অনুষ্কার সঙ্গে চুটিয়ে প্রেম

ব্যস্ত ক্রিকেট সূচির কারণে বিয়ের পরের কয়েক বছরে স্ত্রীকে সেভাবে বেশি করে সময় দিয়ে উঠতে পারেননি। এখন লকডাউনে ক্রিকেটসূচি বন্ধ থাকায় বাড়িতে অনুষ্কাকে বেশি করে সময় দিচ্ছেন বিরাট।

ব্যাট-ফিটনেস থেকে অনেক দূরে কোহলি

লকডাউনে অন্য ক্রিকেটাররা যখন বাড়িতেই ব্যাট হাতে স্যাডো করছেন বা ফিটনেস ধরে রাখতে শরীর চর্চা করছেন। লকডাউনের মাঝে বিরাট কিন্তু এমন কেনও ছবি বা ভিডিও পোস্ট করেননি। ফলে ব্যাট বা ফিটনেস সরঞ্জামগুলি থেকে কোহলি এখন দূরত্ব রেখেছেন বলাই যায়।

অন্য মেজাজে স্টিভ স্মিথ

বিরাটকে যখন ব্যাট হাতে একবারের জন্যেও দেখা গেল না তখনই আইসোলেশন ব্যাটিং অনুশীলনে ব্যস্ত স্টিভ স্মিথ। করোনা ভাইরাসের তাণ্ডবে স্মিথ এখন অস্ট্রেলিয়ার গৃহবন্দি।বিশ্বের বাকি ক্রিকেটারদের মতোই তিনিও পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। সেই অবস্থাতেই নিজের ব্যাটিং ঝালিয়ে নিতে দেওয়ালে বল ছুঁড়ে ব্যাটিং করেন। ইনস্টাগ্রামে সেই ভিডিওটি পোস্ট করে স্মিথ লিখেছেন, 'হাত ও চোখের বোঝাপড়া ঠিক রাখতে একটু ব্যাটিং প্র্যাকটিস করে নিচ্ছি।'

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, April 22, 2020, 21:30 [IST]
Other articles published on Apr 22, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+