কবে প্রথম দেখা বিরুষ্কার? কীভাবে কাছে এসেছিলেন দুই তারকা, জেনে নিন

একজনের কাঁধে ভারতীয় ক্রিকেট দলের হার-জিতের ভার তো অন্যজন বলিউডের অন্যতম সেরা। হয়তো সেকারণেই বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সম্পর্ক নিয়ে কতই না চর্চা। বিয়ের দুই বছর কেটে যাওয়ার পরেও বিরাট ও অনুষ্কাকে নিয়ে আগ্রহের শেষ নেই। সেই সূত্রেই এ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই লেখনিতে তুলে ধরা হল।

বিরুষ্কার পরিচয়

বিরুষ্কার পরিচয়

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার পারিবারিক সূত্র মারফত জানা গিয়েছে যে দুই তারকার পরিচয় ছোটবেলা থেকেই। তখন পরিবারের সঙ্গে বেঙ্গালুরুতে থাকতেন অনুষ্কা। তাঁর ভাইয়ের সঙ্গে ক্রিকেট খেলতেন বিরাট। টিম ইন্ডিয়ার অধিনায়ক সেই সময় বেঙ্গালুরুতেই অনুশীলনে মগ্ন ছিলেন। সেখান থেকেই বলিউড দিভার সঙ্গে বন্ধুত্ব ভারত অধিনায়কের।

বিরুষ্কার সম্পর্ক ফাঁস

বিরুষ্কার সম্পর্ক ফাঁস

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মধ্যে সম্পর্ক স্থাপন হয়েছিল আগেই। কেউ আঁচ না পেলেও তা জেনে গিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। আইপিএলের সপ্তম সংস্করণের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে বিরাট কোহলিকে ডেকে বিষয়টিতে প্রথম আলোকপাত করেছিলেন কিং খান। রীতিমতো স্বয়ম্বর সভা তৈরি করে বিরাটের গলায় অনুষ্কার ছবি ঝুলিয়ে দিয়েছিলেন শাহরুখ।

আসল তথ্য কী

আসল তথ্য কী

অধিকাংশ ক্রিকেট ফ্যান কিংবা সিনেমা প্রেমীরা মনে করেন, জনপ্রিয় শ্যাম্পুর বিজ্ঞাপনের সেট থেকে সম্পর্কে জড়িয়ে পড়েন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। যদিও সেটা যে আসল তথ্য নয়, একটা সূত্রের তরফে তেমনটাই বলা হয়েছে। জানানো হয়েছে যে ছোটবেলার পর পরিণত বয়সে দুই তারকা পুনর্মিলন ঘটান অভিনেতা রনবীর সিং।

বিরুষ্কার ঝগড়া

বিরুষ্কার ঝগড়া

সাধারণত বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার মধ্যে ঝগড়ার খবর খুব একটা শোনা যায় না। তা বলে তাঁদের সম্পর্ক ম্যারম্যারেও বলা চলে না। সূত্র মারফত জানা গিয়েছে যে একবার পুরুষদের ম্যাগাজিনের কভার পেজে ছোট পোশাকে ছবি বেরিয়েছিল অনুষ্কার। তা দেখে ক্ষিপ্ত বিরাট বলিউড তারকার (তখনকার প্রেমিকা) সঙ্গে ঝগড়া জুড়ে দিয়েছিলেন বলে সূত্রের খবর। আর তা চরম আকার নিয়েছিল।

করোনা ভাইরাসের জেরে বাতিল ভারতের এই জনপ্রিয় টুর্নামেন্ট, তবু প্রস্তুতি শুরু

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, June 4, 2020, 21:55 [IST]
Other articles published on Jun 4, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+