
টেস্টের ইতিহাসে চতুর্থ পেসার হিসেবে কীর্তি
টেস্টে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় ৫০০ উইকেট নিয়ে ব্রড সাত নম্বরে রয়েছেন। পেসারদের মধ্যে চতুর্থ ক্রিকেটার হিসেবে ব্রড পাঁচশো বা তার বেশি উইকেট শিকারি হিসেবে এলিট ক্লাবে নাম লেখালেন।

একনজরে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চার পেসার
এর আগে অস্ট্রেলিয়ার কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা ৫৬৩ উইকেট নিয়েছেন। ম্যাকগ্রাকে টপকে যান অ্যান্ডারসন। ইংল্যান্ডের এই পেসারের এই মুহূর্তে টেস্টে উইকেট সংখ্যা ৫৮৯। তালিকায় ব্রডের আগে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কোর্টনি ওয়ালস। টেস্টে ৫১৯ উইকেট পেয়েছিলেন কোর্টনি।

ব্রড ও অ্যান্ডারসনের পাঁচশোতম উইকেটে মিল
প্রসঙ্গত ব্রডের মতো ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনও এক ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটমস্যানকে আউট করে টেস্টের ৫০০ তম উইকেটটি পেয়েছিলেন। ব্রড ও অ্যান্ডারসন টেস্টে দুই পেসারের ৫০০তম শিকার হিসেবে আউট হতভাগ্য এই ক্যারিবিয়ান।

অ্যান্ডারসনের ৫০০ শিকার
২০১৭ সালে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের ক্রেগ ব্রাথওয়েটকে বোল্ড করে টেস্টে ক্রিকেটে ৫০০ উইকেট পূর্ণ করেছিলেন অ্যান্ডারসন। পাঁচ দিনের ফর্ম্যাটে অ্যান্ডারসনের বর্তমানে উইকেট সংখ্যা ৫৮৯।


Click it and Unblock the Notifications
টেস্টে ৫০০ শিকার! বোলার হিসেবে ক্রিকেটের মাইলস্টোন ক্লাবে ঢুকে পড়লেন স্টুয়ার্ট ব্রড


















