হঠাৎ কেন মনোবিদের কাছে ছুটলেন এই ক্রিকেটার

করোনায় বিশ্বজুড়ে ক্ষতি। দীর্ঘ তিনমাসের ও বেশি সময় ধরে খেলার দুনিয়া বন্ধ ছিল। যারপর ইংল্যান্ডে করোনা প্রকোপ কমায় ফুটবল ফিরেছে। এবার জুলাইয়ে ক্রিকেট মাঠে বল গড়াতে চলেছে। করোনা পরবর্তী সময়ে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হতে চলেছে। তার আগে মনোবিদের কাছে যেতে চাইছেন ইংল্যান্ডের তারকা ক্রিকেটার।

কবে থেকে শুরু ক্রিকেট

কবে থেকে শুরু ক্রিকেট

৮ জুলাই রোসবোলে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে প্রথম টেস্ট শুরু। সিরিজে ইংল্যান্ড দলের অন্যতম বোলিং স্তম্ভ স্টুয়ার্ড ব্রড। করোনা পরবর্তী ক্রিকেটে বাইশ গজে বল হাতে নেমে পড়ার জন্য মুখিয়ে রয়েছেন ডানহাতি পেসার।

মনোবিদের কাছে যাচ্ছেন ব্রড

মনোবিদের কাছে যাচ্ছেন ব্রড

মাঠে নামার আগে মনোবিদের কাছে যাচ্ছেন ব্রড। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন পৃথিবী জুড়ে যা যাচ্ছে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে প্রতিদিন মানব সভ্যতা লড়াই চালাচ্ছে তাতে মাঠে নামার আগে একবার মনোবিদের কাছে ঘুরে আসতেই হচ্ছে।

ফাঁকা মাঠে খেলা নিয়ে চিন্তিত ব্রড

ফাঁকা মাঠে খেলা নিয়ে চিন্তিত ব্রড

ব্রড আরও বলেন, 'এবার ক্রিকেট মাঠে আমাদের মনের কঠিন পরীক্ষার সামনে পড়তে হবে। এতদিন গ্যালারির দর্শকদের উৎসাহ-চিৎকারের সামনে ক্রিকেট খেলেছি। এবার থেকে সেই ছবি পাল্টে যাচ্ছে। ফাঁকা মাঠে খেলা কিন্তু মানসিক দিকে থেকে বেশ লডা়ই। একজন ক্রিকেটারের কাছে এই পরিস্থিতিতে মানিয়ে নেওয়া বেশ কঠিন। মাইন্ডসেট তৈরি করতে হবে, নইলে এই লড়াইয়ে পেরে উঠতে পারব না।'

ব্রড যা বললেন

ব্রড যা বললেন

ইংল্যান্ডের তারকা পেসার জুড়েছেন 'ইতিমধ্যেই তাই ক্রীড়ামনোবিদের সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছি। মাঠে কোনও দর্শক না থাকায় যে কোনও ক্রিকেটার তার সেরাটা দেওয়ার সময় ভেঙে পড়তে পারেন।সেটা কাটিয়ে উঠতেই মনোবিদের সঙ্গে আলোচনা করছি।'

করোনা আক্রান্ত অসুস্থ কোচের জন্য বিরাট-সেহওয়াগের কাছে সাহায্য চাইলেন প্রাক্তন ক্রিকেটার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, June 29, 2020, 16:30 [IST]
Other articles published on Jun 29, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+