করোনা উদ্বেগ কাটিয়ে ক্রিকেটে ফিরলেন শামি-রায়না, ভাইরাল নেট প্র্যাকটিসের ভিডিও

করোনা উদ্বেগ কাটিয়ে ইংল্যান্ড শুরু হয়েছে ক্রিকেট। তবে ভারতে বাইশ গজে কবে বল গড়াবে জানা নেই। সেপ্টেম্বরে এশিয়া কাপ স্থগিত হওয়ায় সম্ভবত ঐ সময়েই আইপিএল করতে পারে বিসিসিআই। মেগা টুর্নামেন্ট এবছর ভারতের মাটিতে হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। আরব-আমিরশাহীতে টুর্নামেন্ট সরতে পারে। সেক্ষেত্রে ভারতীয় ক্রিকেটাররা এখন থেকেই ফিটনেস ও ক্রিকেট প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিতে শুরু করে দিলেন।

নেটে ব্যাটিং সুরেশ রায়নায়

নেটে ব্যাটিং সুরেশ রায়নায়

মার্চের শুরুতে আইপিএলে চেন্নাই জার্সিতে শেষবার প্রস্তুতির জন্য চেন্নাইয়ে স্টেডিয়ামে ব্যাট ধরেছিলেন। এরপর দেশে করোনা পরিস্থিতির উদ্বেগ তৈরিতে লকডাউন,আনলক পরিস্থিতিতে ক্রিকেট নিয়ে অনুশীলন করা হয়নি।এবার করোনা রোখার স্বাস্থ্যবিধি মেনে নেটে ব্যাটিং সারলেন রায়না।

বল হাতে শামি

বল হাতে শামি

রায়না সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন, যে ভিডিওতে ভারতীয় পেসার মহম্মদ শামি তাঁকে বল করছেন। ভিডিও কোথায় তোলা হয়ে সেই নিয়ে রায়না অবশ্য কোনও বক্তব্য রাখেননি। শামির সঙ্গে স্পিনার পীযূষ চাওলার বিরুদ্ধেও নেটে ব্যাটিং করেছেন রায়না।

রায়না যা লিখলেন

রায়না যা লিখলেন

পোস্ট সুরেশ রায়না লিখেছেন, 'দীর্ঘদিন অপেক্ষার পর সপ্তাহের শুরুটা দারুণ ছন্দে কাটালাম। শামিও চাওলার সঙ্গে নেট প্রস্তুতিতে সময়টা দারুণ কাটল। প্র্যাকটিসে ফিরতে পেরে মন প্রাণবন্ত।'

প্র্যাকটিস শুরু করেছেন ইশান্ত-পূজারাও

প্র্যাকটিস শুরু করেছেন ইশান্ত-পূজারাও

অন্যদিকে এর আগে করোনা ভয় কাটিয়ে চেতেশ্বর পূজারা সৌরাষ্ট্রের মাঠে ক্রিকেট খেলার ছবি পোস্ট করেছেন। দিল্লিতে মাঠে ফিরে ওয়ার্ম আপ করার ভিডিও পোস্ট করে বাইশ গজে ফেরার জন্য মুখিয়ে বলে জানিয়েছেন ইশান্ত শর্মা।

মেয়ের জন্মদিনে আবেগঘন পোস্ট শামির, হাসিনের পোস্টে সমালোচনা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, July 19, 2020, 15:13 [IST]
Other articles published on Jul 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+