আজ টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ, জানা যেতে পারে আইপিএলের ভবিষ্যৎ

আজ টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ভাগ্য নির্ধারিত হতে চলেছে। চলতি বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের আসর। করোনাকালে যে বিশ্বকাপ হওয়া নিয়ে সংশয়। শেষ পর্যন্ত আইসিসি বৈঠকে আজ কী সিদ্ধান্ত হয়, সেই দিকে তাকিয়ে তামাম ক্রিকেটমহল।

করোনা ধাক্কায় এখনও পর্যন্ত যে সব মেগা টুর্নামেন্ট স্থগিত

করোনা ধাক্কায় এখনও পর্যন্ত যে সব মেগা টুর্নামেন্ট স্থগিত

গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক থেকে ফুটবলে ইউরো কাপ ও কোপা আমেরিকার আসর ২০২০ সালে করোনা ধাক্কার কারণে স্থগিত হয়েছে। যুব অলিম্পিক পিছিয়েছে চার বছর। ক্রিকেটের এশিয়া কাপও এবছর হচ্ছে না।

অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ আয়োজনে কোথায় সমস্যা

অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ আয়োজনে কোথায় সমস্যা

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ কবে কমবে জানা নেই। এই অবস্থায় অক্টোবরে বিশ্বকাপ খেলতে আসা বিশ্বের ১৬টি দলকে করোনা কালে স্বাস্থ্য নিরাপত্তা দেওয়া কঠিন মনে করছে অস্ট্রেলিয়া। সেই কারণেই তারা এবছর বিশ্বকাপ আয়োজন থেকে সরে আসতে চেয়ে আইসিসিকে জানিয়েছে।

গত দুমাস ধরে আইসিসির নিষ্ফলা বৈঠক

গত দুমাস ধরে আইসিসির নিষ্ফলা বৈঠক

প্রসঙ্গত গত দুমাস ধরে আইসিসি এখনও বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারেনি। দুমাস ধরে আইসিসির নিষ্ফলা বৈঠক হয়েছে। সোমবার আরও একটি বৈঠক। মনে করা হচ্ছে, এই বৈঠকেই সম্ভবত বিশ্বকাপ নিয়ে নিষ্পত্তি হতে চলেছে।

আইপিএলে ভাগ্য নির্ধারণ

আইপিএলে ভাগ্য নির্ধারণ

বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হলে, আইপিএল নিয়ে এগোতে পারবে বিসিসিআই। বোর্ড প্রধান সৌরভ আগেই জানিয়ে রেখেছেন, করোনা সংকটের মাঝে চ্যালেঞ্জ নিয়ে ২০২০ সালের শেষেও অন্তত বিসিসিআই আইপিএল আয়োজন করতে চায়। আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত জেনে আজ আইপিএলেরও পরিকল্পনা জানিয়ে দিতে পারে বিসিসিআই।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 20, 2020, 9:46 [IST]
Other articles published on Jul 20, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+