বিরাটের বিরুদ্ধে স্বার্থের সংঘাত সংক্রান্ত অভিযোগ ওড়ালো সংশ্লিষ্ট সংস্থা

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি স্বার্থের সংঘাত সংক্রান্ত অভিযোগের সঙ্গে জড়িত নয় বলে সাফ জানিয়ে দিল ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কর্নারস্টোন। বিনা কারণে দেশের ক্রিকেট আইকনের বিরুদ্ধে বারাবার এ ধরনের অভিযোগের শিকার হতে হওয়ায় বিরক্তিও প্রকাশ করেছে ওই সংস্থা।

কী বলল কর্নারস্টোন

কী বলল কর্নারস্টোন

ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থা কর্নারস্টোনের কথায়, বিরাট কোহলির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে। টিম ইন্ডিয়ার অধিনায়ক তাদের কাছে অন্যান্য ক্রিকেটারদের মতোই কেবল 'ট্যালেন্ট' বা 'প্রতিভা' বলে দাবি করেছে ওই সংস্থা। বিরাট তাদের কাছে আলাদা কিছু নয় বলেও জানিয়েছে কর্নারস্টোন।

বিরাটের বিরুদ্ধে অভিযোগ

বিরাটের বিরুদ্ধে অভিযোগ

বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে একই সময়ে একাধিক লাভজনক সংস্থার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। অভিযোগ, কর্নারস্টোন ভেনচার পার্টনারস এলএলপি এবং বিরাট কোহলি স্পোর্টস এলএলপি-এর অন্যতম ডিরেক্টর টিম ইন্ডিয়ার অধিনায়ক। এমন এক কোম্পানি, যার সহ-ডিরেক্টররা ভারতীয় ক্রিকেটারদের ট্যালেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত বলে জানানো হয়েছে।

অভিযোগকারী সঞ্জীব

অভিযোগকারী সঞ্জীব

বিরাট কোহলির বিরুদ্ধে স্বার্থের সংঘাত সংক্রান্ত গর্হিত অভিযোগ এনেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। বিসিসিআইয়ের এথিক্স অফিসার ডিকে জৈনকে চিঠি লিখে তিনি জানান যে সুপ্রিম কোর্ট মনোনিত বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেলের তৈরি সংবিধানকে অপমান করেছেন ভারত অধিনায়ক।

সৌরভ-সচিন-লক্ষ্মণের বিরুদ্ধে অভিযোগ

সৌরভ-সচিন-লক্ষ্মণের বিরুদ্ধে অভিযোগ

ভারতীয় কিংবদন্তি সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর এবং ভিভিএস লক্ষ্মণ যখন বিসিসিআইয়ের ক্রিকেট অ্যাডভাইজারি কমিটিতে ছিলেন, তখন তাঁদের বিরুদ্ধেও স্বার্থের সংঘাতের অভিযোগ এনেছিলেন এই মধ্যপ্রদেশ ক্রিকেট সংস্থার আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। এর জেরে নিজ নিজ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সৌরভ-সচিন-লক্ষ্মণ। পরে অবশ্য তাঁরা নির্দোষ বলে প্রমাণিত হন।

বিদেশি খেলানো নিয়ে কী চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল আইএসএল, কবে শুরু নতুন নিয়ম?

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, July 6, 2020, 19:25 [IST]
Other articles published on Jul 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+