জানেন কি বিরাট কোহলির পরা কোনও এক জামার দাম এখন কত?

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এখন দেশের ফ্যাশন ও স্টাইল আইকনও বটে। বিরাটের নামের সঙ্গে জুড়ে রয়েছে বড় বড় ব্র্যান্ড, একাধিক কোম্পানি। টিম ইন্ডিয়ার অধিনায়ক কী করছেন, কী পরছেন, সেদিকে নজর ঘোরে না, এমন ক্রিকেট প্রেমী খুঁজে পাওয়া মুশকিল। তাই হয়তো আচমকাই দাম বেড়ে গিয়েছে বিরাটের গায়ে চাপানো কোনও এক জামার দর।

কয়েক মাস আগে স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মার সঙ্গে একই ফ্রেমে ছবি তুলে, তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বিরাট কোহলি। ডেনিম রং-র ওই ফুলহাতা জামার ওপর লেখাছিল, 'আই লাভ টেকনো'। টিম ইন্ডিয়ার অধিনায়ক ও তাঁর স্ত্রীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি। একই সঙ্গে বিরাট কোহলির পরা ওই জমাই এখন বেশ আলোড়ন ফেলেছে বাজারে।

সেদিন যে জামা পরে স্ত্রী অনুষ্কার সঙ্গে ছবি তুলেছিলেন বিরাট, সেই জামাটির দর ৬৮ হাজারে পৌঁছে গিয়েছে বলে জানা গিয়েছে। যা শুনে তো কপালে চোখ উঠেছে নেটিজেনদের। যদিও জামার বুননও একটু অন্যরকম বলে নির্মাণকারী সংস্থার তরফে জানানো হয়েছে।

উল্লেখ্য করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরবন্দি হয়ে রয়েছে গোটা দেশ। এই দীর্ঘ সময়ে স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সময় কাটাচ্ছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাঁদের সেই মুহূর্তের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ভাইরাল হচ্ছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 19, 2020, 18:38 [IST]
Other articles published on Apr 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+