লকডাউনের পর মাঠে নামতে মানসিকভাবে কতটা তৈরি বিরাট, জানালেন তিনি নিজে

IPL 2019:Hyderabad vs Bengaluru | ஹைதராபாத் அபார பேட்டிங், பெங்களூருக்கு அடுத்த தோல்வி

করোনা ভাইরাসের জেরে লাগু থাকা লকডাউন ওঠার অপেক্ষায় রয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। পরিস্থিতি স্বাভাবিক হওয়া মাত্রই তিনি ব্যাট-গ্লাভস হাতে মাঠে নেমে পড়বেন বলে জানিয়েছেন ভিকে। বলেছেন, আগের মতোই আত্মবিশ্বাস নিয়ে তিনি ক্রিকেটে ফিরতে চান।

করোনা ভাইরাসের জেরে লকডাউন

করোনা ভাইরাসের জেরে লকডাউন

করোনা ভাইরাসের প্রভাব ছড়িয়েছে ২১২টি দেশে। বিশ্বব্যাপী মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪১ লক্ষেরও বেশি মানুষ। মৃতের সংখ্যা দুই লক্ষ আশি হাজার পেরিয়েছে। ভারতের ৬২ হাজরেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে জারি থাকা লকডাউনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার।

ক্রিকেট স্থগিত

ক্রিকেট স্থগিত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়ায়, অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে আইপিএল। টুর্নামেন্ট বাতিলও হয়ে যেতে পারে বলে আশঙ্কা। অন্যদিকে আগামী অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপও করোনা ভাইরাসের কারণে পিছিয়ে যেতে পারে মনে করা হচ্ছে। ফলে ক্রিকেট থেকে অনেক দূরে ঘরবন্দি অবস্থায় পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা।

কবে শুরু হবে ক্রিকেট

কবে শুরু হবে ক্রিকেট

এখনও পর্যন্ত যা খবর, পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে এলে অগাস্টের শেষ কিংবা সেপ্টেম্বরের শুরু থেকে দেশে ক্রিকেটের কার্যকলাপ চালু করতে আগ্রহী বিসিসিআই। তেমনটা হলে করোনা ভাইরাসের জেরে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে স্থগিত হয়ে যাওয়া ওয়ান ডে সিরিজ দিয়ে বাইশ গজে ফিরতে পারে টিম ইন্ডিয়া।

শেষ থেকে শুরু

শেষ থেকে শুরু

ফের ব্যাট হাতে বাইশ গজে নামার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বলেছেন, লকডাউনের মধ্যে তিনি নিজেকে ইতিবাচক ও আনন্দে রাখার ভরপুর চেষ্টা চালাচ্ছেন। বাড়িতে বসে তিনি আগামী দিনের রণনীতি তৈরি করছেন বলেও জানিয়েছেন বিরাট। তাঁর কথায়, ক্রিকেট যখনই শুরু হোক, ঠিক যেখানে শেষ করেছিলেন, সেখান থেকে আত্মবিশ্বাস নিয়ে তিনি ব্যাট ধরতে চান। মাঠে নেমে পরিচিত আগ্রাসী মেজাজ দেখাতে তিনি মুখিয়ে রয়েছেন বলেও জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বাড়িতেই অনুশীলন

বাড়িতেই অনুশীলন

বিরাট কোহলির কথায়, তিনি ভাগ্যবান যে তাঁর বাড়িতে জিমের সরঞ্জাম রয়েছে। তাই লকডাউনে তিনি বাড়িতেই ফিটনেস ট্রেনিং সেরে নিচ্ছেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তাছাড়া তিনি কোনওদিনই ঘণ্টার পর ঘণ্টা ধরে অনুশীলনে বিশ্বাস করেন না বলে জানিয়েছেন বিরাট। নিজের মানসিক স্থিতি ঠিক রাখাই তাঁর বরাবরের লক্ষ্য বলে জানিয়েছেন বিরাট কোহলি।

সুদূর স্পেন থেকে ভারতীয় ফ্যানেদের কী বার্তা দিলেন মোহনবাগানের ফ্রান গঞ্জালেজ

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, May 10, 2020, 18:01 [IST]
Other articles published on May 10, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+