সুযোগ পেলে সারাদিন লুকিয়ে কী কী খাবার খাবেন বিরাট, শুনলেই জিভে জল!

বিশ্বের অন্যতম সেরা ফিট ক্রীড়াবিদ বিরাট কোহলি, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের আইকন। ফিটনেসের নিরিখে তাঁর ধারেকাছেও ঘেঁষা মুশকিল। তাঁকে আদর্শ করে বেড়ে ওঠা ক্রীড়াবিদরা টিম ইন্ডিয়ার অধিনায়কের খাদ্যপ্রেম সম্পর্কে জানলে অবাক হয়ে যাবেন। শরীর ফিট রাখার জন্য নিয়মের বাধ্যবাধকতা না থাকলে তিনি সারাদিন কী কী খাবার খেতেন, তার তালিকা দিয়েছেন ভিকে।

ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন বিরাট

ঘুম থেকে তাড়াতাড়ি উঠবেন বিরাট

ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে কথোপকথনে বিরাট কোহলি জানিয়েছেন, শুধু খাবারের লোভে তিনি কাকভোরে ঘুম থেকে উঠবেন। সবার আগে ২০টি মারি বিস্কুট, ক্রিম এবং দুধ দিয়ে স্যান্ডুইচ বানিয়ে তা ফ্রিজে রেখে দেবেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ব্রেকফাস্ট

ব্রেকফাস্ট

প্রাতঃরাশে তিনি আচার দিয়ে দুই প্লেট ছোলে ভাটুরে এবং দিল্লির সর্দার বাজার থেকে এক গ্লাস ভর্তি লস্যি খেতে চান বলেও জানিয়েছেন বিরাট কোহলি। এরপর ফ্রিজে জমিয়ে রাখা বিস্কুটের স্যান্ডুইচ খেয়ে মুখ মিষ্টি করতে চান বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বিশ্রামের পর মধ্যাহ্নভোজ

বিশ্রামের পর মধ্যাহ্নভোজ

এতকিছু খাওয়ার পর কিছুক্ষণ বিশ্রাম নিতে চান বিরাট কোহলি। মধ্যাহ্নভোজে দুই প্লেট রাজমা চাল খেতে চান বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। সন্ধ্যার ভোজনে গরম এবং মিষ্টি সসের সঙ্গে পনির পাট্টি খেতে চান বলে জানিয়েছেন বিরাট।

নৈশ্যভোজ

নৈশ্যভোজ

নৈশ্যভোজে নিজের পাতে ডাল মাখানি, গার্লিক নান, পনির কুরচান দেখতে চান বিরাট কোহলি। খাওয়া শেষে মিষ্টির তালিকায় গুলাব জামুন ও ডেসার্টে আইস ক্রিম খেতে চান টিম ইন্ডিয়ার অধিনায়ক।

লম্বা হাঁটা

লম্বা হাঁটা

এতকিছু খাওয়ার পরেই তিনি ঘুমোতে যাবেন না বলে জানিয়েছেন বিরাট কোহলি। বলেছেন, ভরাপেট নিয়ে তিনি বেশ অনেকটা রাস্তা হাঁটবেন। শেষে কাসাটা আইস ক্রিম খেয়ে মাউথ ফ্রেসনার প্রয়োগ করে তিনি বাড়ি ফিরবেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

কেন বিরাট কোহলির রান আউট তাঁর জন্য পয়া, ফাঁস করলেন রোহিত শর্মা

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, May 19, 2020, 17:51 [IST]
Other articles published on May 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+