
ধোনির বক্তব্য
ভারতের মতো দেশের মানসিক স্বাস্থ্য বড় বিষয় বলে জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু অধিকাংশ সময় এই দিকটাই অবহেলিত হয় বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন এমএস। দেশের সর্বকালের সেরা অধিনায়ক স্বীকার করেছিলেন যে তিনি যখন ব্যাট করতে নামেন, প্রথম পাঁচ কিংবা দশ বল খেলতে তাঁরও চাপ অনুভূত হয়। অন্যান্যদের মতো তাঁরও ভয় করে বলেও স্বীকার করেছিলেন ধোনি।

কোচ ও ক্রিকেটারের সম্পর্ক
মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন, ক্রিকেটার ও কোচের মধ্যে সম্পর্ক মসৃণ হওয়া প্রয়োজন। মাহির কথায়, অনেক সময় ক্রিকেটাররা মানসিক সমস্যায় জর্জরিত হলেও, তা কোচকে জানাতে দ্বিধা বোধ করেন। তাতে সমস্যা আরও বাড়ে বলে মনে করেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। মানসিক চাপের প্রভাব ক্রিকেটারদের পারফরম্যান্সেও পড়ে বলে মনে করেন মহেন্দ্র সিং ধোনি।

মেন্টাল কন্ডিশনিং কোচ
এমএস ধোনির কথায়, যে কোনও ক্রিকেট দলে মেন্টাল কন্ডিশনিং কোচের প্রয়োজনীয়তা বিরাট। তিনি বিশ্বাস করেন, এই ব্যক্তির প্রয়োজন নিয়মিত। ১৫ দিন অন্তর মেন্টাল কন্ডিশনিং কোচ এলে কোনও লাভ হয় না বলে মনে করেন এমএস।

কী বললেন বিরাট
প্রাক্তনী মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একমত হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিও। তাঁর কথায়, মানসিক স্বাস্থ্য শুধু ক্রীড়া নয়, জীবনের ক্ষেত্রেও ভীষণই গুরুত্বপূর্ণ।


Click it and Unblock the Notifications

কেন শেষ থেকেই শুরু করতে চান বিরাট কোহলি? লকডাউনে কোন বার্তা ভারত অধিনায়কের


















