
বোর্ডের পাঠানো এসওপি
বোর্ডের নতুন স্ট্যান্ডার্ড অপারেশন প্রসেডিওর বা এসওপি নির্দেশিকা জারি হওয়ার পরই কোচ অরুণের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। বিসিসিআইয়ের নতুন নির্দেশে বলা হয়েছে ৬০ বছরের বেশি কোনও ব্যক্তি ক্রিকেট দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। বিশেষ করে যাঁদের ডায়াবেটিস, ফুসফুসে সমস্যা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাঁরা কোনও শিবিরের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না।

বোর্ডের নতুন এসওপিতে ষাটোর্ধ্ব বয়সীদের জন্য নির্দেশ
ষাটোর্ধ্ব বয়সীদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা কমা থাকার জন্যেই তারা সহজে করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। সেই কারণেই নতুন এসওপিতে ৬০ বছর বেশি বয়সী কোচ, সাপোর্ট স্টাফ, আম্পায়ার, গ্রাউন্ড স্টাফরা দলের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না বলে নতুন নিয়ম করা হয়।

অরুণ লালকে নিয়ে সমস্যা তৈরি হয়
করোনা পরবর্তী ক্রিকেট শুরু হলে কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ আটতে বোর্ড নতুন নির্দেশিকা জারি করার পরই, বাংলা ক্রিকেট দলের কোচ অরুণ লাল চাকরি খোয়াতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছিল। চলতি মাসেই কোচ অরুন লাল ৬৫ বছরে পা দিয়েছেন। ক্যান্সারের মতো মারণ ব্যাধির বিরুদ্ধে লড়ে জীবনযুদ্ধে জিতেছেন অরুণ। সেক্ষেত্রে তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় কোচিং পদে তিনি থাকতে পারবেন কিনা, সেই নিয়ে সংশয় তৈরি হয়।

কোচ অরুণ লালকে নিয়ে সিএবি যা জানাল
শেষ পর্যন্ত অবশ্য অরুণ লালই কোচ থাকতে চলেছেন। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া অরুণ লালকে নিয়ে জল্পনা উড়িয়ে দিয়েছেন। প্রতিক্রিয়ায় সিএবি প্রেসিডেন্টা জানিয়েছেন, 'সিএবি বোর্ডের নির্দেশিকা মেনেই কাজ করবে। বোর্ড যে নির্দেশ নিয়েছে, তা মেনে এখন থেকে ৬০ বছরের কোনও ব্যক্তি অনুশীলনে থাকবেন না। আপাতত ঘরোয়া ক্রিকেটে অনুশীলন অনলাইনে হচ্ছে। তাই ষাটোর্ধ্ব ব্যক্তিদের এখনই সরানোর প্রশ্ন নেই। অরুণ লাল সহ সহ ষাটোর্ধ্ব ব্যক্তিরা বাংলা দলের কোচ থাকছেন। বাড়ি থেকেই প্রত্যেকে এখন অনলাইনে কোচিং করিয়ে যাবেন। কয়েক মাস পরে দেশে করোনা পরিস্থিতি কোথায় দাঁড়ায়, ক্রিকেট শুরু করা যায় কিনা, সব পরিস্থিতি খতিয়ে দেখে কোচ বদল করা হবে কিনা, ভেবে দেখা হবে।'


Click it and Unblock the Notifications



















