ম্যাপের বদলা অ্যাপে! ভারতে নিষিদ্ধ টিকটক, টিকটকার হিসেবে জনপ্রিয় ভারতের যে সব ক্রিকেটার

#Pray_For_Nesamani | நேசமணிக்காக ட்வீட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி- வீடியோ

ম্যাপের বদলা অ্যাপে! লাদাখ সীমান্তে চিনা সেনার আগ্রাসনের পর তথ্য চুরির অভিযোগে ভারতে টিকটক সহ ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। যারপর ভারতীয় ক্রিকেট থেকে এবার চিনা স্পনসরদের গলাধাক্কা দেওয়ার বিষয়ে আওয়াজ উঠছে। আইপিএল চিনা স্পনসর ভিভোর উপস্থিতি নিয়ে নেটনাগরিকরা বেশ সরব হচ্ছেন। অন্যদিকে টিকটক বন্ধের পর ভারতীয় ক্রিকেটার যারা টিকটকার হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন, তাঁদের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। একনজরে দেখে নেওয়া যাক ভারতীয় ক্রিকেটারদের মধ্যে কারা টিকটক স্টার হিসেবে জনপ্রিয় হয়েছেন।

টিকটক স্টার যুজবেন্দ্র চাহাল

টিকটক স্টার যুজবেন্দ্র চাহাল

এই তালিকায় প্রথমেই ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহালের নাম আসবে। করোনা লকডাউনের সময়ে টিকটকে বেশি করে ভিডিও তৈরি ফ্যানেদের মনে জায়গা করে নিয়েছিলেন চাহাল।ভি়ডিওতে কখনও বাবাকে নাচিয়ে ছেড়েছেন চাহাল। কখনও আবার নিজে নাচ করে ভিডিও পোস্ট করেছেন। টিকটকে চাহালের ডান্স ভিডিও-র বেশ জনপ্রিয়তা ছিল। অতীতে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গেও নাচের স্টেপ টিকটকে শেয়ার করেছিলেন চাহাল।

টিকটক স্টার মহম্মদ শামি

টিকটক স্টার মহম্মদ শামি

ভারতীয় স্পিডস্টার মহম্মদ শামিও টিকটকে বেশ সক্রিয় ছিলেন। কখনও সিনেমার ডায়লগে অভিনয় করে ভিডিও করেছেন, কখনও অবসরে চা বানানোর মুহূর্তের ভিডিও টিকটকে পোস্ট করতেন শামি। লকডাউনে বাড়ির মাঠে দৌড়, ফিটনেস চর্চার ভিডিও করেও শামি তা পোস্ট করেন।

বীরেন্দ্র সেহওয়াগ

বীরেন্দ্র সেহওয়াগ

ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরুও টিকটক করতেন। তবে চাহাল বা শামির মতো সেহওয়াগ এতটা জনপ্রিয় হননি। ক্রিকেট স্কিল, মজার জোকস, নিজের মতামত শেয়ার করতেন বীরু।

রোহিত শর্মা

রোহিত শর্মা

ভারতের সীমিত ওভারের ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মাও টিকটকে বেশ জনপ্রিয়। মেয়ের সঙ্গে খেলার ভিডিও পোস্ট করতেন রোহিত। শুধু তাই নয় কোথাও ঘুরতে গেলেও তিনি ভিডিও পোস্ট করেছেন। ইংল্যান্ড মাটিতে বিশ্বকাপ খেলতে গিয়ে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার সময় বাসে ভিডিও তৈরি করে তা বাইরের সৌন্দর্য তুলে ধরে টিকটকে পোস্ট করছেন হিটম্যান।

আচমকাই উত্তরসূরি মায়াঙ্ককে ধন্যবাদ 'দাদা' সৌরভের, টুইট ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, July 1, 2020, 14:18 [IST]
Other articles published on Jul 1, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+