আবারও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টিম পেইনের স্লেজ

উইকেটের পিছনে দাঁড়িয়ে আবারও নিজস্ব স্টাইলে স্লেজ করে শিরোনামে এলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। নিউজল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলরকে স্লেজ করলেন তিনি। পেইনের কথা স্পষ্ট ধরা পড়েছে উইকেটের পিছনে রাখা মাইকে। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মেলবোর্নে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে ৪৬৭ রান করেছে অস্ট্রেলিয়া। শতরান করেছেন ট্রাভিস হেড। অস্ট্রেলিয়ার হয়ে যথাক্রমে ৮৫ ও ৭৯ রান করেছেন স্টিভ স্মিথ ও অধিনায়ক টিম পেইন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ওপেনার টম বুন্ডেল ও অধিনায়র কেন উইলিয়ামসনের উইকেট হারায় নিউজিল্যান্ড। ক্রিজে ৯ ও ২ রানে অপরাজিত রয়েছেন দ্বিতীয় কিউয়ি ওপেনার টম লাথাম ও অভিজ্ঞ রস টেলর।

টেস্টে ৭০০০ রান পূর্ণ করা রস টেলর ১ রানে ব্যাট করছিলেন। অজি পেসার জেমস প্যাটিনসনের বলে তাঁর বিরুদ্ধে লেগ বিফোর উইকেটের আবেদন ওঠে। টেলরকে আউট দেন অন-ফিল্ড আম্পায়ার। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রিভিউ নেন ওই অভিজ্ঞ কিউয়ি ব্যাটসম্যান। তাতে দেখা যায় বল অন-লাইনে থাকলেও, উইকেটের অনেকখানি ওপর দিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ফিল্ড-আম্পায়রকে সিদ্ধান্ত পরিবর্তনের নির্দেশ দেন টিভি আম্পায়ার।

এরপরেই উইকেটের পিছনে দাঁড়িয়ে কিউয়ি ব্যাটসম্যান রস টেলরকে স্লেজ করতে শুরু করেন অজি অধিনায়ক টিম পেইন। তিনি বলেন, 'হি নোজ দ্য ব্লক ইন দ্য ট্রাক'। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, December 27, 2019, 18:01 [IST]
Other articles published on Dec 27, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+