টি-২০ ক্রিকেটে বিশ্বেসরা বিপজ্জনক দুই ওপেনার কারা, জানালেন অজি প্রাক্তনী

করোনার কারণে বন্ধ আইপিএল। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার জন্য এই মুহূর্তে দেশে লকডাউন চলছে। যে পরিস্থিতিতে স্তব্ধ যোগাযোগ, বন্ধ ক্রিকেট!

ক্রিকেট থেকে আকস্মিৎ এই ছুটিতে সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটার স্টারেরা প্রশ্ন-উত্তরে মজেছেন। এমন এক প্রশ্ন-উত্তর সেশনেই টি টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের সেরা দুই তারকা বিপজ্জনক ওপেনারের নাম জানালেন অস্ট্রেলিয়ান প্রাক্তন টম মুডি।

কোন দুই ব্যাটসম্যানকে বাছলেন মুডি

কোন দুই ব্যাটসম্যানকে বাছলেন মুডি

এক সাংবাদিকের সোশ্যাল মিডিয়া মারফৎ প্রশ্নে ভারতীয় বিস্ফোরক ওপেনার হিসেবে রোহিত শর্মা ও অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নারের নাম নিয়েছেন মুডি। মুডি বলেন,' বিশ্বের সেরা দুই বিস্ফোরক টি-২০ ওপেনাপ বাচতে বললে অবশ্যই তা কঠিন সিদ্ধান্ত। তবে আমার ব্যক্তিগত পছন্দ ডেভিড ওয়ার্নার ও রোহিত শর্মা।'

শুভমানকে বিশেষ প্রতিভার অধিকারী মনে করেন মুডি

শুভমানকে বিশেষ প্রতিভার অধিকারী মনে করেন মুডি

তারকা দুই ক্রিকেটারের পাশাপাশি প্রাক্তনি মুডি ভারতের প্রতিশ্রুতিমান ক্রিকেটার শুভমান গিলের প্রশংসা করেছেন। ২০১৮ সালে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ী ও আইপিএলে কেকেআর খেলা ক্রিকেটার শুভমানের মধ্য়ে বিশেষ প্রতিভা রয়েছেন বলে উল্লেখ করেছেন মুডি।

সবচেয়ে বেশি টি-২০ আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক

সবচেয়ে বেশি টি-২০ আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক

প্রসঙ্গত রোহিত ও ওয়ার্নার দুই ক্রিকেটার টি-২০ মোডে যে কোনও মুহূর্তে ম্যাচের রঙ পাল্টে দিতে পারেন। রোহিত একমাত্র ক্রিকেটার যার ঝুলিতে দেশের হয়ে চারটি টি-২০ সেঞ্চুরি রয়েছে। হাফ সেঞ্চুরির সংখ্যা ২১টি। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-২০ তে সবচেয়ে বেশি ১২৭টি ছক্কা হাঁকানো রেকর্ডও রোহিতের ঝুলিতে।

ওয়ার্নারের টি-২০ কেরিয়ার

ওয়ার্নারের টি-২০ কেরিয়ার

অন্যদিকে আন্তর্জাতিক টি-২০ তে রোহিত দ্বিতীয় সর্বোচ্চ ২৭৭৩ রানের মালিক। ২৭৯৪ রান হাঁকিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছেন বিরাট। অন্যদিকে ডেভিড ওয়ার্নার তাঁর আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে ১টি সেঞ্চুরি ও ১৭টি হাফ সেঞ্চুরি রয়েছে। ৭৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ওয়ার্নারের সংগ্রহ ২২০৭ রান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, April 4, 2020, 19:45 [IST]
Other articles published on Apr 4, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+