ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকায় চোখ রাখুন

আর কয়েক ঘণ্টার মধ্যেই মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল। তার আগে দুই দলের ২০ ওভারের মহারণে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকা দেখে নেওয়া যাক।

মহেন্দ্র সিং ধোনি

মহেন্দ্র সিং ধোনি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৩টি ২০ ওভারের ম্যাচ খেলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৩৪-র গড়ে ২০৪ রান করেছেন মাহি। প্রোটিয়াদের বিরুদ্ধে তাঁর সর্বোচ্চ টি-টোয়েন্টি স্কোর ২৮ বলে ৫২ বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা।

এবি ডি ভিলিয়ার্স

এবি ডি ভিলিয়ার্স

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স তালিকার চার নম্বরে রয়েছেন। ভারতের বিরুদ্ধে ৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্য়াচে ২৩-র গড়ে ২০৮ রান করেছেন মিস্টার থ্রি সিক্সটি ডিগ্রি। ৫১ বলে ৬৩ রান তাঁর সর্বোচ্চ।

জেপি ডুমিনি

জেপি ডুমিনি

দক্ষিণ আফ্রিকার বাঁ-হাতি ব্যাটসম্যান জেপি ডুমিনি ভারতের বিরুদ্ধে ১০টি ২০ ওভারের ম্যাচে ৫৯-র গড়ে ২৯৫ রান সংগ্রহ করেছেন। ৩৪ বলে ৬৮ রান তাঁর সর্বোচ্চ স্কোর। তালিকায় তিন নম্বরে রয়েছেন ডুমিনি।

সুরেশ রায়না

সুরেশ রায়না

ভারতীয় দল থেকে কার্যত পরিত্যক্ত হয়ে যাওয়া টি-টোয়েন্টি স্পেশালিস্ট সুরেশ রায়না ওই ফর্ম্য়াটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১২টি ম্যাচে ৩৪-র গড়ে ৩৩৯ রান করেছেন। ৬০ বলে ১০১ রান তাঁর সর্বোচ্চ।

রোহিত শর্মা

রোহিত শর্মা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১১ টি টোয়েন্টি ম্যাচে ৩৮-র গড়ে ৩৪১ রান করা ভারতের রোহিত শর্মা তালিকার শীর্ষ স্থানে রয়েছেন। ৬৬ বলে ১০৬ রান প্রোটিয়াদের বিরুদ্ধে হিটম্যানের সর্বোচ্চ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, September 18, 2019, 15:29 [IST]
Other articles published on Sep 18, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+