আজ সন্ধ্যায় মুম্বই-র ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজ নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচ ঘিরে উন্মাদনা যেমন তুঙ্গে, মানুষের মধ্যে ঠিক ততটাই আগ্রহ টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী তথা বলিউড দিভা অনুষ্কা শর্মার দ্বিতীয় বিবাহবার্ষিকীকে ঘিরে। আজ বিরাট বিক্রম প্রত্যক্ষ করতে মাঠে থাকবেন কী অনুষ্কা, প্রশ্ন এখন ক্রিকেট দুনিয়া থেকে বি টাউনে।
টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি ও অভিনেত্রী অনুষ্কা শর্মাকে শুভেচ্ছা বার্তা ও অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। বুধবার সকাল থেকেই শুরু হয়েছে সেই প্রক্রিয়া। তার মধ্যে ইনস্টাগ্রাম ও টুইটারে একে অপরের উদ্দেশে করা কর্তা ও গিন্নির সাদা-কালো পোস্ট ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁদের সম্পর্ক দীর্ঘজীবী হোক, বার্তা নেটিজেনদের।
দুই বছর আগে আজকেরই দিনে বলিউড দিভা অনুষ্কা শর্মার সঙ্গে নিজের হাত এক করেছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ঠিক তার আগের মুহুর্তের সাদাকালো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরাট লিখেছেন, বাস্তবে ভালোবাসা ছাড়া আর কিছু নেই। অনুষ্কাকে তাঁর জীবনসঙ্গী নির্বাচন করার জন্য ভগবানকে ধন্যবাদও জানিয়েছেন ভারত অধিনায়ক।
Can't believe it's been a year already because it feels like it happened just yesterday. Time has truly flown by. Happy anniversary to my best friend and my soulmate. Mine forever ❤ @AnushkaSharma pic.twitter.com/eKL9wlpU4R
— Virat Kohli (@imVkohli) December 11, 2018
তাঁর ও অনুষ্কা শর্মার সাত পাকের ছবি পোস্ট করে টুইটারেও স্মৃতিচারণ করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।
View this post on InstagramA post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on
অন্যদিকে অনুষ্কা শর্মা তাঁর ও বিরাট কোহলির মধ্যে ভালোবাসা কতটা, তা প্রকাশ করতে ভিক্টর হুগোর 'টু লাভ আনাদার পার্সন ইজ টু সি দ্য ফেস অফ গড' উক্তি তুলে ধরেছেন। লিখেছেন, ভালোবাসা অনুভব করতে হয়। জীবনসঙ্গী হিসেবে বিরাট কোহলিকে পেয়ে তিনি আপ্লুত বলে জানিয়েছেন অনুষ্কা শর্মা।
It's heaven, when you don't sense time passing by ... It's heaven, when you marry a good 'man' ... 💞 pic.twitter.com/bvZc2x62NM
— Anushka Sharma (@AnushkaSharma) December 11, 2018
টুইটারে বিবাহ মুহূর্তের ভিডিও পোস্ট করেছেন অনুষ্কা শর্মা। লিখেছেন, কোনও ভালো মানুষকে বিয়ে করার অর্থ স্বর্গ পাওয়া।