
রোহিত শর্মা-
ওপেনার হিসেবে তিনি এবার পরীক্ষার মুখে রয়েছেন। লোকেশ রাহুল ব্যর্থ হওয়ার পর তাঁর পরিবর্তে টেস্টে সিরিজে রোহিত শর্মাকে ওপেনিংয়ে সুযোগ দিয়েছেন নির্বাচকরা। প্রস্তুতি ম্যাচে রোহিত অবশ্য আশাহত করেন। ২ বল টিঁকে থেকে মাত্র ০ রান করেন হিটম্যান।

ঋষভ পন্থ-
সীমিত ওভারের সিরিজে রান পাননি পন্থ। ওয়েস্ট ইন্ডিজ থেকে শুরু করে ঘরের মাঠে দক্ষিণ ওভারের বিরুদ্ধে ব্যাটে একেবারেই ছন্দে নেই ভারতীয় উইকেটকিপার। সেক্ষেত্রে বিশাখাপত্তনম টেস্টে সুযোগ পেলে, ব্যাটে প্রমাণ দিতে হবে পন্থকে। অগ্নিপরীক্ষার মুখে ঋষভ। আসন্ন টেস্টে রান না পেলে দল থেকে বাদ পড়তে পারেন ঋষভ।

উমেশ যাদব
বুমরাহের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন উমেশ। ভালো পারফর্ম্যান্স করে জাতীয় দলে হারানো জায়গাটা ফিরে পেতে চাইবেন উমেশ।


Click it and Unblock the Notifications



















