ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট: সচিন-সৌরভের রেকর্ড ভাঙলেন বিরাট-রাহানে

টেস্ট ক্রিকেটে দুই কিংবদন্তির পার্টনারশিপের রেকর্ড ভাঙলেন বিরাট-রাহানে। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে চতুর্থ উইকেটে শতরান(১০৪ রান) পার্টনারশিপ হাঁকান দুজন। এই সেঞ্চুরি পার্টনারশিপেই সচিন-সৌরভের জুটিকে পিছনে ফেলে দিলেন রিবাট-রাহানে।

অধিনায়ক-সহঅধিনায়কের ব্যাটে কোন রেকর্ড

টেস্ট ক্রিকেটে চতুর্থ উইকেটে সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিন তেন্ডুলকর ৪৪ ইনিংস ব্যাট করে ৭টি শতরান পার্টনারশিপ গড়েছিলেন। সেখানেই চতুর্থ উইকেট ৩৯ ইনিংস ব্যাট করে ৮টি সেঞ্চুরি পার্টনারশিপ বিরাট-রাহানের।

সচিন- সৌরভের আরও এক রেকর্ড ভাঙার দোরগোড়ায় বিরাট-রাহানে

টেস্টে চতুর্থ উইকেটে সচিন-সৌরভ জুটিতে ২৬৯৫ রান হাঁকিয়েছেন। সেখানে বিরাট-রাহানে জুটির রানসংখ্যা ২৪৩৯ রান। সচিন-সৌরভের কীর্তি স্পর্শ করা থেকে ২৫৬ রানে পিছিয়ে রয়েছেন বিরাট-রাহানে।

জোড়া অর্ধশতরান

শনিবার বিরাট-রাহানে দুই ক্রিকেটারই অর্ধশতরান হাঁকিয়ে অপরাজিত রয়েছেন। ৫১ রানে ব্যাটিং করছেন বিরাট কোহলি। অন্যদিকে ৫৩ রানে ব্যাটিং করছেন অজিঙ্ক রাহানে। অধিনায়ক-সহঅধিনায়কের ব্যাটে ভর করে দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলেছে ভারত। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ভারতের লিড ২৬০ রানের।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, August 25, 2019, 11:31 [IST]
Other articles published on Aug 25, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+