বয়স শুধুই সংখ্যা মাত্র! মঙ্গলবার ভারত-বাংলাদেশের ম্যাচে কোহলিদের জন্য গ্যালারিতে গলা ফাটিয়ে সেটাই যেন আরও একবার প্রমাণ করলেন ৮৭ বছর বয়সী ভারতীয় মহিলা ফ্যান চারুলতা প্যাটেল।
এই বয়সেও বামিংহ্যামে মাঠে এসে ভারতের ম্যাচ দেখতে এসেছিলেন চারুলতা। শুধু তাই নয়, গোটা দিন ধরে কোহলি-ধোনি-রোহিতদের জন্য বাঁশি বাজিয়ে গেলেন। রোহিতের সেঞ্চুরি থেকে বুমরাহের ইয়র্কারে উইকেট আছড়ে পড়লেই হাত তুলে পতাকাও নাড়লেন ৮৭ বছরের বৃদ্ধা। গোটা দিন ধরে ভারতীয় এই ফ্যানের এমন ছবি নেট দুনিয়ায় ভাইরাল।
How amazing is this?!
— Cricket World Cup (@cricketworldcup) July 2, 2019
India's top-order superstars @imVkohli and @ImRo45 each shared a special moment with one of the India fans at Edgbaston.#CWC19 | #BANvIND pic.twitter.com/3EjpQBdXnX
বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনলে পৌঁছে ৮৭' র 'তরুণী' চারুলতার কাছে আর্শীবাদ নিতে ছুটে যান কোহলি-রোহিতরা। হাঁটু গেড়ে চারুলতার সামনে বসে পড়ে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন ভারত অধিনায়ক। পরে চারুলতা ও গ্যালারির সমর্থকদের সঙ্গে সেলফিও তোলেন কোহলি-রোহিতরা। ৮৭ বছর বয়সে এসেও ক্রিকেটের প্রতি চারুলতা দেবীর এই ভালোবাসা দেখে মুগ্ধ বিরাট।
Well done cameraman, finally captured real beauty #INDvBAN pic.twitter.com/mnRtuCRG3j
— The Indian Citizen (@tic_speaks) July 2, 2019
Also would like to thank all our fans for all the love & support & especially Charulata Patel ji. She's 87 and probably one of the most passionate & dedicated fans I've ever seen. Age is just a number, passion takes you leaps & bounds. With her blessings, on to the next one. 🙏🏼😇 pic.twitter.com/XHII8zw1F2
— Virat Kohli (@imVkohli) July 2, 2019
চারুলতা দেবীর সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কোহলি লিখেছেন, 'চারুলতা দেবী, আপনাকে সেলাম। ক্রিকেটের প্রতি আপনার ভালবাসাকে সম্মান করি। সত্যিই আপনি আমাদের কাছে আজ অনুপ্রেরণা। আরও একবার বুঝিয়ে দিলেন বয়স সত্যিই একটা সংখ্যা মাত্র! আপনার আর্শীবাদ নিয়েই বিশ্বকাপের পরের যুদ্ধগুলোয় মাঠে নামব। আপনার এই ভালোবাসার জন্য চিরঋণী থাকব।' প্রসঙ্গত এক ইন্টারভিউয়ে চারুলতা দেবী জানিয়েছেন, ১৯৮৩ বিশ্বকাপে লর্ডসের গ্যালারিতে ভারতের বিশ্বকাপ জয়ের সাক্ষী থেকেছেন তিনি।
Player of the Match Rohit Sharma celebrates the win with a special fan 🙌 #CWC19 | #BANvIND pic.twitter.com/bz7Sjgo7jh
— Cricket World Cup (@cricketworldcup) July 2, 2019
Cricket really is for all ages!
— Cricket World Cup (@cricketworldcup) July 2, 2019
Meet the #TeamIndia fan whose support is simply sensational 👏👏 #BANvIND | #CWC19 pic.twitter.com/4TaXCvSgzr