বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারানোর পর ভারত অধিনায়কের সঙ্গে জয় সেলিব্রেট করলেন ভারত অধিনায়ক!
চমকাবেন না, ভারতীয় দলের ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে অজি বধের সেলিব্রেশন সারলেন ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সুনীল ও তাঁর পত্নী সোনাম ইস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। যেখানে বিরাট ও অনুষ্কাকে ডিনারে আমন্ত্রণ করেছিলেন বলে তারা জানিয়েছেন। চার জনের আড্ডা দেওয়ার মুহূর্তের ছবি পোস্ট করে সোনাম লিখেছেন, 'এমন অতিথিদের হোস্ট হতে পেরে সত্যিই সময়টা দারুণ কাটল।'
সোশ্যাল মিডিয়ায় বিরাট ও অনুষ্কার খুবই অ্যাকটিভ। যদিও সুনীল-সোনামের সঙ্গে বিরাট-অনুষ্কা এই আড্ডা নিয়ে মুখ খোলেননি। সুনীল পত্নী সোনাম ছবি পোস্ট করার পরই দুই বন্ধুর আড্ডার কথা জানা যায়। আর এরপর ক্রিকেট ফ্যানেদের বুঝে নিতে অসুবিধে হয়নি, যে অজিদের বিরুদ্ধে সিরিজ জয়ের পর এভাবেই সেলিব্রেশন সারলেন বিরাট।
View this post on InstagramA post shared by Sonam Bhattacherjee (@sonam_29) on
প্রসঙ্গত মুম্বইয়ে ১০ উইকেটে হারের পর ০-১ পিছিয়ে থাকা অবস্থায় টানা দুই ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতল ভারত। রাজকোটে জয়ের পর স্কোরলাইন ১-১ করার পর বেঙ্গালুরুতে ২৮৭ রান তাড়া করতে নেমে ভারত ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়। রান তাড়া করতে নেমে রোহিতের ১১৯ ও বিরাটের ৮৯ রানের ভর করে সহজেই ম্যাচ জেতে মেন ইন ব্লু। সিরিজের তিন ম্যাচে বিরাট ১৮৩ রান হাঁকিয়ে সিরিজ সেরা হয়েছেন।