বছর শেষে স্ত্রী অনুষ্কাকে সঙ্গে নিয়ে সুইজারল্যান্ডের কোলে বিরাট কোহলি। বরফের মাঝে অনুষ্কাকে নিয়ে ছবি পোস্ট করলেন বিরাট। ক্রিকেট থেকে ছুটি পেয়ে একেবারে অন্য মেজাজে বছরের শেষ কয়েকদিন কাটাচ্ছেন বিরুষ্কা।
অন্যদিকে অভিনেতা বরুণ ধাওয়ান সুইজারল্যান্ডে এই মুহূর্তে শ্যুটিংয়ের কাজে ব্যস্ত রয়েছেন। সেখানে বিরুষ্কার সঙ্গে বরুণের দেখা হয়। যারপর বিরাট-অনুষ্কার সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বরুণ।
View this post on InstagramHello frands 🙋♀️ ! @varundvn @natashadalal88
A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on
উল্লেখ্য ক্রিকেটের ফাঁকে ছুটি পেলেই স্ত্রী অনুষ্কাকে নিয়ে ঘুরতে যেতে পছন্দ করেন বিরাট। এর আগে অনুষ্কাকে নিয়ে এবছর ভূটানে ট্রেকিংয়ে গিয়েছিলেন বিরাট। মাঝে ওয়েস্ট ইন্ডিজ সফরে অনুষ্কাকে পছন্দের পুরি খাওয়াতে নিয়ে গিয়েছিলেন। ক্যারিবিয়ান সফরে অনুষ্কার সঙ্গে সমুদ্রসৈকতে সময় কাটানোর মুহূর্তের ছবি পোস্ট করে খুশির অনুভূতির কথা জানিয়েছেন বিরাট। প্রসঙ্গত এবছর এই লাভ বার্ডের বিবাহবার্ষিকীয় দ্বিতীয় বছর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মুম্বইয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে স্ত্রীকে এবছর বিশেষ বিবাহবার্ষিকী উপহার দেন বিরাট।
View this post on InstagramWalking together in the journey of life with nothing But love❤️ @anushkasharma
A post shared by Virat Kohli (@virat.kohli) on
অন্যদিকে ব্য়াটে এবছর দারুণ পারফর্ম্যান্স বিরাটের। বছর শেষে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন। সেই সঙ্গে অধিনায়ক হিসেবে ভারতকে বিশ্ব টেস্ট ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছে দিয়েছেন বিরাট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আসরে আবার ভারত ৭ ম্যাচ জিতে টেবিল টপে রয়েছে।
🚨 RANKINGS UPDATE 🚨
— ICC (@ICC) December 30, 2019
With his enterprising 95 against 🏴, Quinton de Kock not only set up 🇿🇦's win, but also shot into the top 🔟 of the @MRFWorldwide ICC Test Rankings for batsmen! pic.twitter.com/oY5l7TuU7p