|
পাঁচ মাসের সেঞ্চুরি খরা কাটিয়ে বিধ্বংসী ফর্মে বিরাট
পাঁচটি অর্ধশতরান হাঁকালেও ইংল্যান্ড বিশ্বকাপে তাঁর ব্যাটে একটিও সেঞ্চুরি ছিল না। সেই সঙ্গে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে ভারতের ব্যাটিং ধস, এরপর রোহিতের সঙ্গে কোহলির দ্বন্দ্বের খবর প্রকাশ। একের পর এক ঘটনায় ভারতীয় ক্রিকেটের অন্দরমহল নড়ে গিয়েছিল বলা চলে। কঠিন পরিস্থিতিতে ব্যাটে টানা দুটি শতরান হাঁকিয়ে সমালোচনা, গুঞ্জন থামিয়ে ভারতীয় ক্রিকেটকে ফের ট্র্যাকে ফেরালেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টির পর ওডিআই সিরিজেও প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে বিশ্বকাপ ট্রফি হারানোর ক্ষতে প্রলেপ লাগালেন বিরাট। প্রসঙ্গত শেষবার ঘরের মাঠে মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে শতরান হাঁকানোর পর ৫ মাসে ১১ ইনিংসে সেঞ্চুরিহীন ছিলেন ভিকে।

সচিনের রেকর্ডের আরও কাছে পৌঁছে গেলেন
ওডিআই ক্রিকেটে কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৪৯টি শতরান হাঁকিয়েছিলেন। ৪৫২ ইনিংস খেলে সচিন ৪৯টি সেঞ্চুরি হাঁকান। বিরাট এখনই ২৩০ ইনিংস খেলে ৪৩টি ওডিআই সেঞ্চুরি হাঁকালেন। আর মাত্র ৬টি সেঞ্চুরি হাঁকালে সচিনের ওডিআই রেকর্ড ছুঁয়ে ফেলবেন ভিকে।
|
চলতি দশকে ২০ হাজার রান
চলতি দশকে ২০ হাজার রানের গণ্ডি টপকে গেলেন বিরাট। কোন এক দশকে সবচেয়ে বেশি ওডিআই রান হাঁকানোর নজির রয়েছে রিকি পন্টিংয়ের। ১৯৯১-২০০০ সালের মধ্যে ২৩টি সেঞ্চুরি ও ৫৬টি অর্ধশতরান হাঁকিয়েছিলেন। মোট ওডিআই রান ছিল ৯১০৩। এক দশকে সেই কীর্তি থেকে অনেকটাই এগিয়ে গিয়েছেন বিরাট। চলতি দশকে বিরাট ১১০৩৬ ওডিআই রান হাঁকিয়েছেন। ওডিআই ক্রিকেটে বিরাটের ব্যাটে ৪২টি শতরান ও ৫১টি অর্ধশতরান এসেছে। সব মিলিয়ে তিন ফর্ম্যাটে এই দশকে কোহলির সংগ্রহ ২০,০০০ আন্তর্জাতিক রান।
|
এক দশকে সর্বাধিক আন্তর্জাতিক রানের তালিকা
এক দশকে সবচেয়ে বেশি ২০হাজার আন্তর্জাতিক রানের মালিক হলেন বিরাট
রিকি পন্টিংয়ের সেখানে সংগ্রহ ছিল ১৮,৯৬২ রান।
তালিকায় তিন নম্বরে দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস(১৬, ৭৭৭ রান)
মাহেলা জয়বর্ধনে, এক দশকে সংগ্রহ ছিল ১৬৩০৪ রান।
এরপরে রয়েছেন কুমার সঙ্গাকারা, সংগ্রহ ছিল ১৫৯৯৯রান
ছয়ে রয়েছেন সচিন তেন্ডুলকর। তাঁর সংগ্রহ ছিল ১৫৯৬২ রান।


Click it and Unblock the Notifications



















