ক্রিকেট ছেড়ে লুডো খেললেন বিরাট, পার্টনার অনুষ্কা! পিছনে রয়েছে করোনা লড়াই নিয়ে বার্তা

প্রাণঘাতী করোনা ভাইরাস রুখতে দেশে এখন দ্বিতীয় দফার লকডাউন চলছে। ১৫ এপ্রিল থেকে ৩ মে দ্বিতীয় দফার এই লকডাউন রয়েছে। করোনা লকডাউনের জেরে আপামর ভারতবাসী এখন গৃহবন্দি। দেশে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীনের সংখ্যা এখন ১২ হাজার ছাড়িয়েছে। এই পরিস্থিতিতে লকডাউন না ওঠা পর্যন্ত নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই লকডাউনে তাই ঘরে থেকে পরিবারকে সময় দিচ্ছেন বিরাট-অনুষ্কা। এবার নিজেদের অবসর সময় কীভাবে কাটাচ্ছেন দুই সেলেব সেটাই ফ্যানেদের সঙ্গে শেয়ার করলেন দুজন।

ইন্ডার গেমসে মজে বিরুষ্কা

ইন্ডার গেমসে মজে বিরুষ্কা

লকডাউনে এর আগে কার্ড গেমসে মন বসিয়েছিলেন বিরাট। অনুষ্কা ও তাঁর বাবা মায়ের সঙ্গে কার্ড গেমস খেলার মুহূর্তে ছবি সোশ্যাল মিডিয়ায় শোয়ার করেছিলেন।

ইন্ডোর গেমসে লুডো খেললেন বিরুষ্কা

ইন্ডোর গেমসে লুডো খেললেন বিরুষ্কা

এবার জনপ্রিয় ইন্ডোর গেমস লুডো খেললেন বিরাট-অনুষ্কা। ইনস্টাগ্রামে পোস্ট গৃহবন্দি হয়ে এই খেলার কথা জানিয়েছেন অনুষ্কা। বলিউড সেলেবের পোস্ট করা ইনস্টাগ্রাম স্টেটাসে তিনি জানিয়েছেন, বিরাট এবং তাঁদের পরিবারের সঙ্গে অনলাইনে লুডো খেলছেন অভিনেত্রী। ছবিতে দেখা যায় অনুষ্কা হারছেন। কিন্তু, তিনি লিখেছেন, আমি হারছি না। আমি বাড়িতে রয়েছি এবং সামাজিক দূরত্ব বজায় রাখছি। তাই আমি জিতছি। এভাবেই প্রাণঘাতী ভাইরাসের কবল থেকে বাঁচতে গৃহবন্দি থাকা বার্তাকেই দেশবাসীর কাছে অভিনব কায়দায় পৌঁছে দিলেন তিনি।

গৃহকর্মে ব্যস্ত অনুষ্কা

গৃহকর্মে ব্যস্ত অনুষ্কা

এর আগে এই লকডাউনে বাড়িতে গৃহকর্মে ব্যস্ত থাকার কথা জানিয়েছেন অনুষ্কা। বাড়িতে গোলগাপ্পা বানানো থেকে শুরু করে বরফি বানানোর ছবি পোস্ট করেছিলেন বলিউডের ব্যস্ততম অভিনেত্রী।

বিরাটকে তাতালেন অনুষ্কা

গৃহকর্ম-ইন্ডোর গেমস-বই পড়ার সঙ্গেই বিরাটকে বেশি করে সময় দিচ্ছেন অনুষ্কা। ক্রিকেট ও শ্যুটিংয়ে ব্যস্ততায় দুই সেলেবই একে অন্যকে সময় দিতে পারেননা।

এই পরিস্থিতি লকডাউনের এই ছুটিতে বিরাটকে এখন তাই দুজনেই দুজনকে বেশি সময় দিতে চাইছেন। বিরাটকে তাতাতে এক ভিডিওতে ক্রিকেট সমর্থকদের গলা নকল করে এবার অনুষ্কা চমক দেন। 'কোহলি চৌকা মার না কোহলি!' বলেছেন অনুষ্কা।

বিরাট ক্রিকেট মাঠে তাঁর ভক্তদের থেকে যে উন্মদনা ও আবহ পেয়ে থাকেন, সেটাই লকডাউনে এখন ফিরিয়ে দিতে এমনটা করেছেন অনুষ্কা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, April 19, 2020, 18:49 [IST]
Other articles published on Apr 19, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+