লকডাউনে বারবারই সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে নাগরিকদের বার্তা দিয়েছেন বিরাট-অনুষ্কা। লকডাউন মানে বাজার-দোকান করে ভিড় জমানো নয়! বরং ভাইরাস মোকাবিলার কঠিন সময়ে সামাজিক দূরত্ব বজার রাখা, গৃহবন্দি থাকা ও নিজেদের হাইজিন সুরক্ষিত রাখা নিয়ে বারবার দেশবাসীকে অনুরোধ করেছেন এই জুটি। এবার নিজেদের ভালোবাসার মুহূর্ত পোস্টের মাধ্যমেও বার্তা দিলেন বিরুষ্কা।
করোনার কারণে ২১ দিনের লকডাউনের আজ ২০ তম দিন। ১৪ এপ্রিল প্রথম দফার লকডাউন শেষ হচ্ছে। ঐ দিন সকালে জাতির উদ্দেশে করোনার বিরুদ্ধে লড়াই নিয়ে বার্তা দিতে চলেছেন মোদী। দেশে আক্রান্তের সংখ্যা ৯ হাজার পেরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে সামাজিক সংক্রমণ রুখতে আরও কঠিন পদক্ষেপ নিতে হতে পারে। সেই মতো ৩০ এপ্রিল পর্যন্ত লকডাউন দীর্ঘায়িত হতে পারে। ফলে আরও কিছুদিন গৃহবন্দি থাকা বাধ্যতামূলক। এই পরিস্থিতিতে অনেকেই ধৈর্য্য হারাচ্ছেন।
Knowledge of what truly matters in life is a blessing. pic.twitter.com/Wxm05vGZFd
— Virat Kohli (@imVkohli) April 13, 2020
এদিন ভালোবাসার মানুষ অনুষ্কা ও প্রিয় কুকুরকে বাহুডোরে জড়িয়ে ছবি পোস্ট করেছেন বিরাট। সঙ্গে লিখেছেন জীবন একটা আর্শীবাদ। আর এই জীবনকে উপভোগ করুন। ভালবাসার মানুষদের সঙ্গে লকডাউনে সময় কাটান তবে ঘরবন্দি থাকুন। যারা লকডাউনের কারণে ঘরে বন্দি দশায় অধৈর্য্য হয়ে উঠছিলেন, তাঁদেরই করোনা রুখতে লকডাউন থাকার গুরুত্বটা একটু অন্যভাবে বুঝিয়ে দিলেন বিরাট-অনুষ্কা।
View this post on InstagramA post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on
View this post on InstagramSelf - isolation is helping us love each other in all ways & forms 🤪
A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on
ব্যস্ত ক্রিকেট সূচির কারণে অনুষ্কাকে বিরাট খুব একটা সময় দিতে পারেন না। উল্টে অস্ট্রেলিয়া সফর কিংবা বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে গ্যালারি আলো করে অনুষ্কাই বিরাটকে সমর্থন জুগিয়ে যান। তবে এবার করোনার কারণে ক্রিকেট থেকে আকস্মিৎ ছুটি পেতে অনুষ্কার সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছেন বিরাট। লকডাউনের এই ছুটিতে গৃহবন্দি হয়ে পুরনো প্রেমটা নতুন করে ঝালিয়ে নিচ্ছেন বিরাট-অনুষ্কা। গৃহবন্দি অবস্থায় বিরাট-অনুষ্কার ভালোবাসার মুহূর্তগুলোই তা বলে দিচ্ছে।
View this post on InstagramMeanwhile, in quarantine.. 💇🏻♂💁🏻♀
A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on