ওয়ান ডে-তে শীর্ষ স্থান ধরে রাখলেন বিরাট ও বুমরা, বিস্তারিত জেনে নিন

கொல்கத்தாவில் ஐதராபாத் சாதிப்பது கடினம் - குல்தீப் யாதவ்- வீடியோ

আইসিসি প্রকাশিত ওয়ান ডে ক্রম তালিকার শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও ফাস্ট বোলার জসপ্রীত বুমরা। ওয়ান ডে-তে বিরাটের পরেই রয়েছেন রোহিত শর্মা। অল রাউন্ডারদের তালিকার প্রথম দশে জায়গা পেলেন ভারতের হার্দিক পাণ্ডিয়া।

আইসিসি তালিকা

আইসিসি তালিকা

২০২০-র টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ইংল্যান্ড বিশ্বকাপের পর সেভাবে ৫০ ওভারের ক্রিকেট খেলতে দেখা যায়নি কোনও দলকেই। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে ওয়ান ডে খেলেছিল ভারত। বেশ কয়েক মাস পর লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেন ক্যারিবিয়ানরা। তার নিরিখেই ওয়ান ক্রম তালিকা প্রকাশ করে আইসিসি।

শীর্ষে বিরাট

শীর্ষে বিরাট

সদ্য প্রকাশিত ওই তালিকায় ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর ঝুলিতে রয়েছে ৮৯৫ পয়েন্ট।

দ্বিতীয় রোহিত

দ্বিতীয় রোহিত

৮৬৩ পয়েন্ট নিয়ে আইসিসি ক্রম তালিকায় ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয়দের মধ্যে আর কোনও ব্যাটসম্যান প্রথম দশে জায়গা পাননি। টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনার শিখর ধাওয়ান নেমে গিয়েছেন ১৯ নম্বর স্থানে।

এগিয়ে বুমরা

এগিয়ে বুমরা

আইসিসি প্রকাশিত ওয়ান ডে ক্রম তালিকায় বোলারদের মধ্যে শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন ভারতের জসপ্রীত বুমরা। তাঁর ঝুলিতে রয়েছে ৭৯৭ পয়েন্ট। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টের ঝুলিতে রয়েছে ৭৪০ পয়েন্ট।

অল রাউন্ডার

অল রাউন্ডার

আইসিসি প্রকাশিত ওয়ান ডে ক্রম তালিকায় অল রাউন্ডারদের মধ্যে একমাত্র হার্দিক পাণ্ডিয়া ভারতীয়দের মধ্যে প্রথম দশে জায়গা পেয়েছেন। ২৪৬ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন দশম স্থানে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Tuesday, November 12, 2019, 18:34 [IST]
Other articles published on Nov 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+