
রোহিতকে কী টপকাবেন বিরাট
এই মুহূর্তে টি-টোয়েন্টিতে সর্বাধিক রান সংগ্রাহকের তালিকার শীর্ষে রয়েছেন টিম ইন্ডিয়ার সহ অধিনায়ক রোহিত শর্মা। নীল জার্সিতে ৮৮টি ইনিংসে ২৪২২ রান করেছেন হিটম্যান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দেশের হয়ে ৬৫টি ২০ ওভারের ইনিংসে ২৩৬৯ রান করেছেন বিরাট। ৫৩ রানের ব্যবধান বিরাট মোহালিতে মিটিয়ে ফেলতে পারেন কিনা, সেদিকে তাকিয়ে ক্রিকেট বিশেব। এই তালিকায় তৃতীয় ও চতু্র্থ স্থানে রয়েছেন যথাক্রমে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২২৮৩ রান) ও পাকিস্তানের শোয়েব মালিক (২২৬৩ রান)। পঞ্চম নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকুলাম (২১৪০ রান)।

তিন অঙ্কের লড়াই
ভারতের জার্সিতে ৪টি শতরান আছে রোহিত শর্মার। ১৭ অর্ধ শতরানও এসেছে হিটম্যানের ব্যাট থেকে। অন্যদিকে টিম ইন্ডিয়ার জার্সিতে ২০ ওভারের ক্রিকেটে ২১টি অর্ধ শতরান করলেও এখনও তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি অধিনায়ক বিরাট। মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করে বিরাট সেই ব্যবধান কমাতে পারেন কিনা, সে দিকে তাকিয়ে ক্রিকেট বিশ্ব।

ভারতের চ্যালেঞ্জ
এর আগে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একবারই মুখোমুখি হয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ২০১৫ সালের ওই সিরিজ ২-০ ব্যবধানে হেরেছিল টিম ইন্ডিয়া। যদিও ম্যাচের নিরিখে এগিয়ে আছেন বিরাট কোহলিরা। ২০০৮ সালের পর থেকে ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ভারত। আটটিতে জিতেছে মেন ইন ব্লু।


Click it and Unblock the Notifications



















