করোনা লকডাউনের মাঝে দুঃসংবাদ! ১১ বছরের বন্ধুত্বের অবসান! বন্ধুকে হারিয়ে ভেঙে পড়লেন বিরাট

IPL 2019: ஒரே ஒரு அவுட்... சர்ச்சையில் சிக்கிய அஸ்வின்- வீடியோ

বিশ্বজুড়ে করোনা উদ্বেগ। লকডাউনে ভারতেও একই ছবি। দেশে আক্রান্তের সংখ্যা প্রায় ৫০ হাজার। করোনা নিয়ে এমন উদ্বেগজনক পরিস্থিতির মাঝেই 'বন্ধু' হারালেন বিরাট কোহলি। বন্ধুকে হারিয়ে ভেঙে পড়লেন ভারত অধিনায়ক।

কোহলির জীবনে দুঃসংবাদ

কোহলির জীবনে দুঃসংবাদ

লকডাউনে মাঝে এমন একটা দুঃসংবাদ আসবে বিরাট কোনওভাবেই আন্দাজ করেননি। শেষ পর্যন্ত ১১ বছরের বন্ধুত্বের অবসান। বুধবার সকালে সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করেছেন বিরাট কোহলি।

কোহলির কুকুর প্রেম

কোহলির কুকুর প্রেম

ভারত অধিনায়ক বিরাট কোহলির পশু প্রেম অজানা নয়। টুইটার, ইনস্টাগ্রামে চোখ রাখলেই পোষ্যের সঙ্গে কোহলির ছবি চোখে পড়বে। বাড়িতে পোষ্য পুষতে ভালোবাসেন কোহলি।

প্রিয় পোষ্যকে হারালেন বিরাট

সম্প্রতি চার্লি এনিমাল রেসকিউ সেন্টার নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার থেকে ১৫টি পথকুকুরকে দত্তক নিয়েছেন বিরাট। তবে এই লকডাউনে নিজের বাড়ির পোষ্যকে অবশ্য হারাতে হল। প্রিয় পোষ্যকে হারানোয় শোকবিহ্বল ভারত অধিনায়ক।

১১ বছরের বন্ধুত্বের অবসান

১১ বছরের বন্ধুত্বের অবসান

করোনা লকডাউনের মাঝে প্রিয় পোষ্য ব্রুনোকে হারালেন বিরাট। কোহলিকে ছেড়ে চলে গেল তাঁর প্রিয় পোষ্য ‘ব্রুনো'। ব্রুনো নামের এই পোষ্যটি কোহলির সঙ্গে ১১ বছর ধরে ছিল বলে তিনি জানিয়েছেন। সেকারণেই ১১ বছরের বন্ধুত্বের আজ অবসান, সোশ্যাল মিডিয়ায় বিরাট এমনটা লিখেছেন।

বিরাটের আবেগঘন পোস্ট

বিরাটের আবেগঘন পোস্ট

সোশ্যাল মিডিয়ায় ব্রুনোকে নিয়ে বিরাট আবেগঘন পোস্ট করেন। বিরাট লিখেছেন, ' ১১ বছর ধরে তুমি আমাদের ভালবাসা দিয়েছ। তোমার সঙ্গে আমাদের সম্পর্ক সারাজীবনের। ঈশ্বর তোমার আত্মাকে শান্তি দিক। তুমি আমাদের খুব প্রিয় ছিলে।'

অনুষ্কার শোকপ্রকাশ

অনুষ্কার শোকপ্রকাশ

বিরাটের স্ত্রী অনুষ্কারও ব্রুনোর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। ব্রুনোর প্রতি বিরাট-অনুষ্কা দুজনেরই দুর্বলতা ছিল। অনুষ্কার সঙ্গে প্রেম, বিরাটের সাফল্যে ব্রুনো সবকিছুরই সাক্ষী ছিল।

অনুষ্কাও পশুপ্রেমী

অনুষ্কাও পশুপ্রেমী

বিরাটের মত অনুষ্কাও পশুপ্রেমী। বিরাট-অনুষ্কা দুজনেই ব্রুনোর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেন।অনুষ্কার নিজেরও একটি কুকুর রয়েছে। বিরুষ্কা সেই কুকুরটির সঙ্গেও ছবি পোস্ট করেন।

আইপিএলে কাঁদের সান্নিধ্য পেতে মুখিয়ে রয়েছেন কেকেআর অধিনায়ক দীনেশ কার্তিক

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, May 6, 2020, 13:42 [IST]
Other articles published on May 6, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+