বিরাট-অনুষ্কার দিওয়ালি সেলিব্রেশন: ইন্টারনেটে ঝড় তুলল বিরুষ্কার ছবি

தினேஷ் கார்த்திக் முதல் கேன் வில்லியம்சன் வரை..வீடியோ

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে ৩-০ টেস্ট সিরিজ জিতে দেশবাসীকে আগেই দিওয়ালির উপহার দিয়ে দিয়েছিলেন। এবার পরিবারের সঙ্গে দিওয়ালি সেলিব্রেশনে মাতলেন ভারত অধিনায়ক। স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে আলোর উৎসবে মেতে ওঠার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরাট। সঙ্গে লিখেছেন, 'সাবধানে দিওয়ালি পালন করুন। সবার দিওয়ালি খুব ভালো কাটুক।'

বিরাট-অনুষ্কার দিওয়ালির পোশাক

বিরাট-অনুষ্কার এই ছবিই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনুষ্কাকে বাহুডোরে জড়িয়ে ধরে ছবি পোস্ট করেছেন বিরাট। সাদা রঙের কুর্তাতে সেজে ওঠেন ভিকে। বিরাটকে টেক্কা দিয়ে কালো রঙের ডিজাইনার লেহেঙ্গাতে সেজে ওঠেন অনুষ্কা। স্বামী-স্ত্রীর এই সাজ এখন নেটিজেনদের আকর্ষণের কেন্দ্রে।

রোহিতের দিওয়ালি পোস্ট

অন্যদিকে ভারতীয় দলের সীমিত ওভারের সহঅধিনায়ক রোহিত শর্মা দিওয়ালিতে সামাজিক বার্তা দিয়ে পোস্ট করলেন। হিটম্যান সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন, 'বাজি পোড়ান, দিওয়ালি উপভোগ করুন। কিন্তু জীবজন্তুদের বিব্রত করবেন না। শব্দবাজির ফলে পশু-পাখিদের জীবন আজ অতিষ্ট। আপনাদের হাতেই ওদের ভবিষ্যৎ'।

দিওয়ালির পরপর শুরু ক্রিকেট

দিওয়ালির পরপর শুরু ক্রিকেট

দিওয়ালির পরপরই ঘরের মাঠে শুরু ক্রিকেট। ৩ নভেম্বর থেকে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি লড়াই। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত।

দিন রাতের টেস্টের সম্ভাবনা

দিন রাতের টেস্টের সম্ভাবনা

টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি ইডেনে। ইডেনে সেই ম্যাচটি দিন রাতের আলোয় পিঙ্ক বলে খেলা হতে পারে। বিসিসিআই প্রশাসক সৌরভ গঙ্গোপাধ্যায় এই নিয়ে অধিনায়ক বিরাটের সঙ্গে কথা বলেছেন।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, October 28, 2019, 11:16 [IST]
Other articles published on Oct 28, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+