শরীরচর্চার ভিডিও-তে ক্যাপশন চেয়ে মজার জবাব পেলেন অধিনায়ক বিরাট কোহলি

করোনা ভাইরাসের জেরে লকডাউনে স্তব্ধ হয়ে রয়েছে ক্রিকেট। এমতাবস্থায় নিজের শরীরকে ফিট রাখতে ঘরেই অনুশীলন চালিয়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। কেউ নিজের ট্রেনিংয়ের ভিডিও পোস্ট করে ভাইরাল হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। সেই তালিকার শীর্ষে থাকা বিরাট কোহলি নিজের শরীরচর্চার ভিডিও-তে ক্যাপশন চেয়ে মজাদার জবাবও পেলেন।

করোনা ভাইরাস ও লকডাউন

করোনা ভাইরাস ও লকডাউন

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন চার লক্ষেরও বেশি মানুষ। কেবল ভারতে কোভিড-১৯ রোগীর সংখ্যা প্রায় আড়াই লক্ষে পৌঁছে গিয়েছে। মৃতের সংখ্যা প্রায় সাত হাজার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে লকডাউন জারি থাকলেও তার নিয়ম কিছুটা শিথিল করা হয়েছে।

কবে শুরু হবে ক্রিকেটে

কবে শুরু হবে ক্রিকেটে

করোনা ভাইরাসের জেরে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে আইপিএল। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা, আগামী ১০ জুনের বৈঠকে ঠিক করবে আইসিসি। এমতাবস্থায় ভারতীয় ক্রিকেটারদের মাঠে নামিয়ে প্রস্তুতি শুরু করাতে বিসিসিআই মরিয়া হলেও আরও অপেক্ষা করা ছাড়া সৌরভ শিবিরের হাতে আর কোনও উপায় নেই।

লকডাউনে জনপ্রিয় বিরাট

লকডাউনে জনপ্রিয় বিরাট

২০২০-এর ১২ মার্চ থেকে ৪ মে, করোনা ভাইরাসের জেরে লকডাউন চলাকালীন সময়ে ইনস্টাগ্রামে ক্রীড়া ব্যক্তিত্বদের করা পোস্ট, ফলোয়ার্সের সংখ্যা ও তার লাইক-শেয়ার-কমেন্টের নিরখে কে কত টাকা রোজগার করেছেন, তার একটি তালিকা প্রকাশ করা হয়েছে। যার ষষ্ঠ স্থানে অবস্থান করছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। লকডাউন চলাকালীন ইনস্টাগ্রাম থেকে ৩ কোটি ৬০ লক্ষেরও বেশি টাকা রোজগার করেছেন ভিকে। লকডাউন জুড়ে নিজের অনুশীনের ভিডিও পোস্ট করে এই বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ফের ভাইরাল ভিডিও

ফের সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরচর্চার ভিডিও পোস্ট করেছেন বিরাট কোহলি। এডিট করা ওই ভিডিও-তে টিম ইন্ডিয়ার অধিনায়ককে কোনও সুরক্ষা ছাড়াই (মুখে মাস্ক নেই) দৌড়তে দেখা যাচ্ছে। ভক্তদের ওই ভিডিও-র ক্যাপশন লিখতেও বলেছেন ভিকে।

দুর্দান্ত জবাব

প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং থেকে অভিনেতা কুনাল খেমু, বিরাট কোহলির ভিডিও-তে প্রতিক্রিয়া দিয়েছেন অনেকে। তার মধ্যে কমেডিয়ান ভুবন বামের প্রতিক্রিয়া নেটিজেনদের মুখে হাসি ফুটিয়েছে। তিনি লিখেছেন, যাঁরা মাস্ক না পরে বাইরে বেরোচ্ছে, তাদের করোনা ধরছে।

সৌরভকেই আইসিসি-র শীর্ষ পদে দেখতে চান পাকিস্তানের এই প্রাক্তন স্পিনার

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, June 7, 2020, 13:48 [IST]
Other articles published on Jun 7, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+