আইসিসি টেস্ট ক্রম তালিকার পয়লাতেই বিরাট, দশে ঢুকলেন বাবর

আইসিসি-র টেস্ট ক্রম তালিকায় পয়লা নম্বর স্থান ধরে রাখতে সক্ষম হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে ও দেশের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে তালিকার প্রথম দশে ঢুকে পড়েছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম।

 প্রথম দশে তিন ভারতীয় ব্যাটসম্যান

প্রথম দশে তিন ভারতীয় ব্যাটসম্যান

আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার পয়লা নম্বর স্থান ধরে রাখতে পেরেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাঁর পয়েন্ট ৯২৮। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করা ভারতের চেতেশ্বর পূজারা ও অজিঙ্ক রাহানে ৭৯১ ও ৭৫৯ পয়েন্ট নিয়ে যথাক্রমে তালিকার চতুর্থ ও ষষ্ঠ স্থানে অবস্থান করছেন।

প্রথম দশে বাবর

প্রথম দশে বাবর

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাদের মাটিতে ও দেশের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার প্রথম দশে ঢুকে পড়েছেন পাকিস্তানের বাবর আজম। পরপর ভালো খেলে চলা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান মার্কাস লাবুশানে তালিকার প্রথম পাঁচে ঢুকে পড়েছেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে যথাক্রমে ৪৩ ও ১৬ রান করা স্টিভ স্মিথ ক্রম তালিকার দুই নম্বর স্থান ধরে রেখেছেন।

পাঁচের বাইরে বুমরা

পাঁচের বাইরে বুমরা

চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে থাকা পেসার জসপ্রীত বুমরা আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার প্রথম পাঁচের বাইরে বেরিয়ে গিয়েছেন। বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন তিনি।

তালিকার শীর্ষ

তালিকার শীর্ষ

আইসিসি প্রকাশিত টেস্ট ক্রম তালিকার পয়লা নম্বর স্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার প্যাট কমিন্স। দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, December 16, 2019, 17:47 [IST]
Other articles published on Dec 16, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+