রোহিত শর্মার থেকে মাত্র ১৩ রানে এগিয়ে কী নজির গড়লেন বিরাট কোহলি

দুর্দান্ত ভাবেই ২০১৯-র যাত্রা শেষ করল টিম ইন্ডিয়া। দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ হারিয়ে আরও একবার নিজেদের শক্তি জাহির করল ভারতীয় ক্রিকেট দল। যদিও সেই কীর্তি অসম্পূর্ণ থেকে যেত, যদি না ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে ৮১ বলে ৮৫ রান আসত। এই দুর্দান্ত ইনিংসের মাধ্যমে এক দুর্দান্ত রেকর্ডের মালিকও হয়ে গিয়েছেন ভিকে।

বিরাটের ৮৫

বিরাটের ৮৫

কটকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজ নির্ধারক ওয়ান ডে ম্যাচে যখন ভারতীয় ক্রিকেট দলের মিডিল অর্ডার ধসতে শুরু করেছে, তখন বাইশ গজে পাহাড়ের মতো অটুঁট হয়ে দাঁড়িয়েছিলেন অধিনায়ক বিরাট কোহলি। তাঁর ৮১ বলে ৮৫ রানের ইনিংসে ৯টি চার এসেছে।

বছর সেরা বিরাট, দ্বিতীয় রোহিত

বছর সেরা বিরাট, দ্বিতীয় রোহিত

চলতি মরশুমে ক্রিকেটের সবকটি ফর্ম্যাটে মোট ২৪৫৫ রান সংগ্রহ করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। চলতি বছর এই রানই সর্বোচ্চ। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সহ-অধিনায়ক রোহিত শর্মা। ক্রিকেটের সব ফর্ম্যাটে ২৪৪২ রান নিয়ে ২০১৯ শেষ করলেন হিটম্যান।

বারবার চারবার

বারবার চারবার

২০১৬, ২০১৭ ও ২০১৮-র পর চলতি বছরও ক্রিকেটের সব ফর্ম্যাটে সর্বাধিক রান সংগ্রাহক হয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। এর আগে বিশ্বের কোনও ব্যাটসম্যান পরপর তিন বারই এমন নজির গড়তে পারেননি। ২০১৬ সালে ২৫৯৫ রান করে প্রথম হয়েছিলেন ভিকে। ২০১৭ ও ২০১৮ সালে যথাক্রমে ২৮১৮ ও ২৭৩৫ রান করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ওয়ান ডে রানে শীর্ষে রোহিত

ওয়ান ডে রানে শীর্ষে রোহিত

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে টপকে চলতি বছরের সর্বাধিক ওয়ান ডে রান সংগ্রাহক হয়েছেন সহ-অধিনায়ক রোহিত শর্মা। ৭টি শতরান সহ ২০১৯ সালে রোহিতের ব্যাট থেকে ১৪৯০ রান এসেছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, December 23, 2019, 11:55 [IST]
Other articles published on Dec 23, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+