সৌরভ ও আজহারউদ্দিনে টপকে কোন নজির গড়লেন বিরাট, এক নজরে দেখে নিন

தமிழில் டிவிட்டிய ஹர்பஜன் சிங், ரெய்னா

পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে এক ইনিংস ও ১৩৭ রানে হারিয়ে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ জিতেছে ভারত। একই সঙ্গে পুনেতেই ভারতের প্রাক্তন অধিনায়ক তথা লেজেন্ড সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহম্মদ আজহারউদ্দিনকে টপকে গিয়েছেন বিরাট কোহলি।

পরিসংখ্যানবিদরা জানাচ্ছেন যে ইনিংস জয়ের ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহম্মদ আজহারউদ্দিনকে টপকে মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে টেস্টে ভারতকে সাতটি ইনিংস জয়ের মুখ দেখিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহম্মদ আজহারউদ্দিন। তাঁদের সেই যুগ্ম রেকর্ড ভেঙেছিলেন ভারতের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক হিসেবে ভারতকে ৮টি টেস্ট ম্যাচে ইনিংস জয় উপহার দিয়েছিলেন মাহি।

পুনে টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ইনিংসে হারানোর পর সৌরভ গঙ্গোপাধ্যায় ও মহম্মদ আজহারউদ্দিনকে টপকে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ছুঁয়ে ফেলেন বিরাট কোহলি। এক ইনিংস ও ১৩৭ রানের জয় ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সর্বোচ্চ। দ্বিতীয় স্থানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির ভারত। ২০১০ সালে এমএসের নেতৃত্বে কলকাতায় প্রোটিয়াদের এক ইনিংস ও ৫৭ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, October 13, 2019, 17:49 [IST]
Other articles published on Oct 13, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+