রোনাল্ডো না মেসি, কাকে সেরা বাছলেন বিরাট কোহলি

ব্যাট হাতে তিনিই এখম বিশ্বের এক নম্বর ক্রিকেটার। ভারত অধিনায়ক বিরাট কোহলির অন্য ভালোবাসা কিন্তু ফুটবল। সেই ভালোবাসা থেকে ভারতীয় ফুটবলের মানোন্নয়নে টাকা ঢালতেও রাজি বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ব্য়াট হাতে ঠিক যতটা সাবলীল ঠিক ততটাই স্পষ্ট তিনি কথায়। তাই তাঁর চোখে সেরা ফুটবলার কে প্রশ্নের উত্তর দু-দণ্ড না ভেবেই দিয়েছেন বিরাট কোহলি।

রোনাল্ডো না মেসি

রোনাল্ডো না মেসি

আর্জেন্তিনার লিওনেল মেসি নন, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকেই সম্পূর্ণ ফুটবলার বললেন বিরাট কোহলি। সিআর সেভেনের আগ্রাসন পছন্দ করেন বিরাট। রোনাল্ডোকে অনেক বেশি চ্যালেঞ্জ নিয়ে খেলতে হয় বলেও মনে করেন বিরাট। সিআর সেভেন তিনি সহ বহু মানুষের অনুপ্রেরণা বলে স্বীকার করেছেন ভারত অধিনায়ক। জুভেন্তাস তারকাকে নেতা বলেও ডেকেছেন বিরাট কোহলি।

এমবাপে সম্পর্কে বিরাট

এমবাপে সম্পর্কে বিরাট

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো ফ্রান্সের কিলিয়ান এমবাপেও যথেষ্ট প্রতিশ্রুতিমান ও পরিশ্রমী ফুটবলার বলে জানিয়েছেন বিরাট কোহলি। ২০১৮-র ফুটবল বিশ্বকাপের নক আউট স্টেজে আর্জেন্তিনার বিরুদ্ধে এমব্য়াপের গতি ও স্কিল দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।

বিশ্ব ফুটবলের সেরা মুহূর্ত

বিশ্ব ফুটবলের সেরা মুহূর্ত

১৯৯৮ ও ২০০২ সালের বিশ্বকাপে ব্রাজিল ফুটবল দলের পারফরম্য়ান্স এখনও তাঁর চোখে বিশ্ব ফুটবলের সেরা মুহূর্ত বলে জানিয়েছেন বিরাট কোহলি।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Friday, August 2, 2019, 18:43 [IST]
Other articles published on Aug 2, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+