১০ বছরে পাল্টে গিয়েছে অনেক কিছু। দশ বছরে আমূল পরিবর্তন হয়েছে ভারতীয় ক্রিকেট। মাঝের এই দশ বছরে অনেক ক্রিকেটার এসেছেন। কিন্তু হৃদয়ে চিরদিনের জন্য জায়গা করে নিয়েছেন বিরাট কিং কোহলি।
শুধু ব্যাটিং বা অধিনায়কত্বের সাফল্যের কারণেই নয়। ক্রিকেটের বাইরে বিরাটের ফিটনেস ধ্যানজ্ঞান সমর্থকদের মনে তাঁর জন্য আলাদা জায়গা করে দিয়েছে। সেই নিয়ে এবার দশ বছর পুরনো একটি ছবি পোস্ট করলেন বিরাট।
যেখানে ক্রিকেট জীবনের একেবারে শুরুর দিকের ছবি পোস্ট করেছেন কোহলি। তার সঙ্গে কোলাজে বর্তমান বিরাটের একটি ছবি পোস্ট করেছেন ভিকে।
পুরো বিষয়টি অবশ্য মজা করে করেছেন বিরাট। যেখানে তিনি আগের লুকসের সঙ্গে এখনকার লুকসের তুলনা জুড়েছেন।
বিরাট পুরোটাই মজার ছলে করলেও ক্রিকেট দুনিয়ার কিন্তু তাঁর লুকস নিয়ে নয়, তাঁর ফিটনেস নিয়ে চর্চা জুড়েছে। দশ বছর আগে ফিটনেস নিয়ে বিরাট একেবারেই সচেতন ছিলেন না। আর পাঁচটা সাধারণ ক্রিকেটারের মতো বিলাসবহুল জীবন যাপন করতেন।
এরপর বিরাট নিজের ডায়েট চার্টে আমূল পরিবর্তন আনেন। দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলবেন, এই ভালোবাসা থেকে ফিটনেসকে নেশায় পরিণত করেন বিরাট।
সেই সঙ্গে নিয়ম করে ফিটনেস চর্চা শুরু করেন। বিরাটের আমলেই ভারতীয় ক্রিকেটে এখন ফিটনেস সংস্কৃতির আমদানি হয়েছে। যারপর অশ্বিন থেকে বুমরাহ, কেদার থেকে কুলদীপ-পন্থটা দিনের বেশিরভাগ সময়টা জিমে কাটান।
View this post on InstagramA post shared by Virat Kohli (@virat.kohli) on
দশ বছর পুরনো বিরাটের এই ছবি দেখে কেভিন পিটারসন আবার তাঁর আইপিএলে দিনগুলোয় ফিরে গিয়েছেন। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসন আরসিবিতে বিরাটের সঙ্গে অতীতে খেলেছেন। সেই অভিজ্ঞতা থেকেই বিরাটের সোশ্যাল মিডিয়ায় পোস্টে আরসিবির দুষ্টু বিরাটকে তাঁর মনে পড়ে গেল বলে উল্লেখ করেছেন পিটারসন।