
শুভেচ্ছা জানিয়েছেন কোহলি
বিসিসিআই-র সভাপতি হতে চলা প্রাক্তনী সৌরভ গঙ্গোপাধ্যায়কে তিনি শুভেচ্ছা জানিয়েছেন বলে দাবি করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মহারাজ প্রশাসক পদে সফল হবেন বলেই বিশ্বাস করেন ভিকে।

'যখন বলবেন দেখা করব'
বিসিসিআই-র সভাপতি হওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় যখন বলবেন তখন তাঁর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি (মহারাজ) যখন চাইবেন, তাঁর সঙ্গে কথা বলতে পারবেন বলেও জানিয়েছেন বিরাট।

ধোনি নিয়ে কথা
মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ভবিষ্যত নিয়ে তাঁর সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এখনও পর্যন্ত কোনও কথা হয়নি বলেই দাবি করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তব সব ধরনের আলোচনার জন্য তিনি তৈরি বলেও আভাস দিয়েছেন টিম ইন্ডিয়ার সুপ্রিমো।

২৪-এ দেখা!
কাল অর্থাৎ বুধবার বিসিসিআই-র সভাপতি পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। একদিন পর অর্থাৎ ২৪ অক্টোবর, বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হবে। তার আগে বিরাট কোহলি অ্যান্ড কং-র সঙ্গে তিনি বৈঠক করবেন বলে জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।


Click it and Unblock the Notifications



















