ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুর্দান্ত বিরাট কোহলি ঢুকলেন প্রথম দশে, নামলেন রোহিত

Zim vs pak 3rd odi | ஜிம்பாப்வேயை சுருட்டி அள்ளியது பாகிஸ்தான் | Pakistan seal the series

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে আইসিসি র‌্যাঙ্কিং-এ প্রথম দশে ঢুকে পড়লেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। এই মুহুর্তে আইসিসি প্রকাশিত টি-টোয়েন্টি তালিকার ঠিক দশম স্থানে রয়েছেন বিরাট। ভারতীয় ওপেনার কেএল রাহুল তালিকায় বেশ কয়েক ধাপ উঠলেও নেমেছেন রোহিত শর্মা।

দুর্দান্ত বিরাট

দুর্দান্ত বিরাট

দেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলেননি বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্য়াচে ৯৪ রান করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। দ্বিতীয় ম্যাচে ১৯ রানে আউট হন বিরাট। তৃতীয় তথা সিরিজের শেষ ম্যাচে ২৯ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কের ব্যাট থেকে মোট ১৮৩ রান এসেছে।

বিরাটের স্থান

বিরাটের স্থান

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আইসিসি প্রকাশিত ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি তালিকায় পাঁচ ধাপ উঠেছেন বিরাট কোহলি। পনেরো থেকে দশ নম্বর স্থানে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

রাহুলের উত্থান, রোহিতের পতন

রাহুলের উত্থান, রোহিতের পতন

দেশের মাটিতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ঝকঝকে পারফরম্যান্স করা ভারতীয় ওপেনার কেএল আইসিসি প্রকাশিত ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি তালিকায় তিন ধাপ ওপরে উঠেছেন। বর্তমানে তাঁর র‌্যাঙ্ক ৬। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্য়াচে ৯১ রান করেন এই কর্নাটকী। অন্যদিকে ভারতের সহ অধিনায়ক রোহিত শর্মা এক ধাপ নেমে তালিকার নবম স্থানে অবস্থান করছেন।

তালিকার শীর্ষে

আইসিসি প্রকাশিত ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি তালিকার পয়লা নম্বর স্থান ধরে রেখেছেন পাকিস্তানের বাবর আজম। ৮৭৯ পয়েন্ট রয়েছে তাঁর ঝুলিতে। ৮১০ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, December 12, 2019, 14:59 [IST]
Other articles published on Dec 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+