সচিনের কোন রেকর্ড ছুঁলেন বিরাট? দেখে নিন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে শতরান হাঁকিয়ে সচিন তেন্ডুলকরের রেকর্ড ছুঁলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচে ১২০ রানের দুরন্ত ইনিংস খেলেন বিরাট। ইনিংসে ১৪টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০০ ওডিআই রান পূর্ণ করলেন

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০০ ওডিআই রান পার করলেন বিরাট কোহলি। ১২০ রানের ইনিংস খেলে রবিবার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই মাইলস্টোন রান পার করেন। ক্যারিবায়নদের বিরুদ্ধে ৩৪ ইনিংসে তাঁর সংগ্রহ এখন ২০২৪ রান

 সচিনের ওয়ান ডে কীর্তি

সচিনের ওয়ান ডে কীর্তি

ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে দুই বা তাঁর বেশি প্রতিপক্ষ দেশের বিরুদ্ধে ২০০০ ওডিআই রান করার কীর্তি রয়েছে সচিন তেন্ডুলকরের। সচিন চারটি দলের বিরুদ্ধে(অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও পাকিস্তান) ২০০০-এর বেশি ওডিআই রান হাঁকিয়েছেন।

সচিনের পরই এই কীর্তিতে দু'নম্বরে এখন বিরাট

সচিনের পরই এই কীর্তিতে দু'নম্বরে এখন বিরাট

সচিনের এই রেকর্ড ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি। রবিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০০ রান করে মোট দুটি প্রতিপক্ষের বিরুদ্ধে ওডিআইতে ২০০০ রানের কীর্তি গড়লেন তিনি। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২২২০ রান রয়েছে বিরাটের। সচিন-বিরাট ছাড়া ভারতীয় অন্য কোনও ব্যাটসম্যানের ওডিআই ক্রিকেটে দুটি দেশের বিরুদ্ধে ২০০০-এর বেশি রান নেই।

একনজরে কোন দেশের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের সর্বাধিক কটি সেঞ্চুরি রয়েছে

একনজরে কোন দেশের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেটারদের সর্বাধিক কটি সেঞ্চুরি রয়েছে

সচিন- শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮০ ইনিংসে ৩১১৩রান

সচিন-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭০ ইনিংসে ৩০৭৭রান

সচিন-পাকিস্তান-৬৭ ইনিংসে ২৫২৬রান

সচিন- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫৭ ইনিংসে ২০০১ রান।

বিরাট-শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৬ ইনিংসে ২২২০রান

বিরাট-ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩৪ ইনিংসে ২০২৪ রান

রোহিত শর্মা-অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৭ ইনিংসে ২০৩৭রান

ধোনি- শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬৭ ইনিংসে ২৩৮৩রান।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, August 12, 2019, 16:50 [IST]
Other articles published on Aug 12, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+