
১১টি ম্যান অফ দ্য ম্যাচ
মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭২ রানের অপরাজিত ইনিংস খেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নভদীপ সাইনির বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে প্রোটিয়া অধিনায়ক কুইন্টন ডে কককে সাজঘরেও ফেরান ভিকে। এহেন ম্যাচ উইনার যে ম্যাচের সেরা হবেন, তা তো স্বাভাবিক। এটি বিরাট কোহলির ১১তম ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার।

আফ্রিদিকে ছুঁলেন বিরাট
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের সেরা পুরস্কার জিতে পাকিস্তানি লেজেন্ড শাহিদ বুমবুম আফ্রিদিকে ধরে ফেললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আফ্রিদিও তাঁর টি-টোয়েন্টি কেরিয়ারে ১১টি ম্যাচের সেরা পুরস্কার জেতেন বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা।

তালিকায় প্রথম
যদিও টি-টোয়েন্টিতে সর্বাধিক ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার জেতার রেকর্ড আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবির ঝুলিতে রয়েছে। টি-টোয়েন্টিতে ১২ বার ম্যাচের সেরা হয়েছেন তিনি।


Click it and Unblock the Notifications



















