রাঁচি টেস্টে আজহারউদ্দিনের কোন রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি, জেনে নিন

முதல்முறையாக வெற்றியை குதித்து கொண்டாடிய டோணி

পুনের মতো রাঁচি টেস্টেও দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ফলো-অনে পাঠিয়েছে টিম ইন্ডিয়া। কোনও অঘটন না ঘটলে ভারতের ৩-০ ফলে সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা। এরই মধ্যে প্রাক্তনী মহম্মদ আজহারউদ্দিনকে টপকে গেলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

অষ্টম ফলো-অন

অষ্টম ফলো-অন

পুনের পর রাঁচি টেস্টেও দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ফলো-অনে পাঠিয়েছে ভারত। এই নিয়ে মোট আট বার প্রতিপক্ষ দলকে টেস্টের দ্বিতীয় ইনিংসে ফলো-অনে পাঠিয়েছেন। ভারতীয় অধিনায়কদের মধ্যে যা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন পরিসংখ্যানবিদরা।

আজহারউদ্দিনকে টপকে

আজহারউদ্দিনকে টপকে

প্রতিপক্ষ দলকে টেস্টের দ্বিতীয় ইনিংসে সাত বার ফলো-অনে পাঠিয়ে এতদিন সেরা ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। রাঁচি টেস্টে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন বিরাট কোহলি।

তালিকায় কে কোথায়

তালিকায় কে কোথায়

এই তালিকার তৃতীয় স্থানে আছেন লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে প্রতিপক্ষকে ৫ বার ফলো-অনে পাঠিয়েছেন তিনি। চতুর্থ স্থানে থাকা সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিপক্ষকে চার বার ফলো-অন করিয়েছেন।

ধুঁকছে দক্ষিণ আফ্রিকা

ধুঁকছে দক্ষিণ আফ্রিকা

রাঁচি টেস্টের প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৪৯৭ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৬২ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসেও রীতিমতো ধুঁকছে প্রোটিয়া শিবির।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, October 21, 2019, 16:54 [IST]
Other articles published on Oct 21, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+