সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে 'গঠনমূলক' আলোচনা চান বিরাট কোহলি

বিসিসিআই-র সভাপতি হওয়ার পর প্রাক্তনী সৌরভ গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ঘরের মাঠে টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ওয়াশ আউট করার পর টিম বিরাটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মহারাজও। ক্রিকেটার তথা অধিনায়ক হিসেবে বিরাটকেও ফুল মার্কস দিয়েছেন বিসিসিআই-র নব নির্বাচিত সভাপতি। টিম ইন্ডিয়া ও ভবিষ্যত পরিকল্পনা কী হবে, তা নিয়ে অধিনায়কের সঙ্গে বৈঠক করার কথা জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাতে সাড়া দিয়ে কী বললেন বিরাট কোহলি, তা জেনে নিন।

কী বলেছেন সৌরভ

কী বলেছেন সৌরভ

বুধবার বিসিসিআই-র ৩৯তম সভাপতি হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। দায়িত্ব নিয়েই টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ভূয়শী প্রশংসা করেছেন মহারাজ। বলেছেন, দেশের ক্রিকেট এখন বিরাট কোহলির হাতে। ভারতীয় ক্রিকেটে বিরাটই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে বোর্ডের পক্ষ থেকে বিরাট সবরকম সুবিধা পাবেন বলে আশ্বাস দেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি ভারত অধিনায়কের সঙ্গে কথা বলবেন বলে জানান বিসিসিআই সভাপতি।

কী বললেন বিরাট

কী বললেন বিরাট

এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি প্রাক্তনী সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে যেতে রাজি বলেই জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তাঁর কথায়, বিসিসিআই সভাপতি যখনই ডাকবেন তখনই তাঁকে পাবেন। সৌরভ গঙ্গোপাধ্যায়কে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিরাট কোহলি।

গঠনমূলক আলোচনা

গঠনমূলক আলোচনা

দেশের একজন প্রাক্তন ক্রিকেটার তথা অধিনায়ক হিসেবে বিসিসিআই-র নতুন সভাপতির সঙ্গে তিনি ক্রিকেট নিয়ে গঠনমূলক, পেশাদারি ও উচ্চমানের আলোচনা করতে চান বলে জানিয়েছেন বিরাট কোহলি। তাঁর কথায়, তিনি এখন ভারতীয় ক্রিকেট দলের প্রতিনিধিত্ব করছেন। অতীতে একই ভূমিকায় দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। তাই বিসিসিআই সভাপতির সঙ্গে তাঁর বোঝাপড়া ভালো হবে বলেই বিশ্বাস করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

তাঁদেরই একজন

তাঁদেরই একজন

দীর্ঘদিন ধরে ভারতীয় দলে খেলার সৌজন্যে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় দেশের ক্রিকেটারদের ভালো ভাবে বুঝবেন বলেই মনে করেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বক্তব্য, মহারাজের সঙ্গে তাঁর আগেও ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে। তবে এবারের আলোচনা অন্য বারের থেকে আলাদা হবে বলে বিশ্বাস করেন ভিকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Thursday, October 24, 2019, 16:08 [IST]
Other articles published on Oct 24, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+