গোটা ভারত দখল করে নিয়েছে পাকিস্তান। সেই পাকিস্তান ক্রিকেট দলে নাকি খেলছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সবুজ জার্সি গায়ে দেখা যাচ্ছে শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিনকেও। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে নেটিজেনদের রসিকতার পাত্র এখন প্রতিবেশী দেশ।
৬ ডিসেম্বর পাকিস্তানের সেনা দিবস। সে উপলক্ষ্যে টুইটারে নালিয়া ইনায়েত নামে প্রতিবেশী দেশের এক নেটিজেনের পোস্ট করা ভিডিও-তে দাবি করা হয়েছে, আগামী ছয় বছরের মধ্যে নাকি সম্পূর্ণ ভারত দখল করছে পাকিস্তান। ভারতের মানচিত্রকে সবুজ রঙে ভরিয়ে দেওয়া হয়েছে।
Pakistan cricket team playing in Srinagar, Virat Kohli playing for Pakistan. Just some regular delusions, nothing else. pic.twitter.com/swBnUp3ShM
— Naila Inayat नायला इनायत (@nailainayat) September 4, 2019
ভিডিও উপরে লেখা হয়েছে, শ্রীনগরে খেলছে পাকিস্তান ক্রিকেট দল। সেই দলে খেলছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। নিচের ভিডিওতে পাকিস্তান ক্রিকেট দলের টিম লিস্টে ওপেনিং স্লটে বিরাট, তিনে শিখর ধাওয়ানের ছবি সুপার ইম্পোজ করে বসানো হয়েছে। একই সঙ্গে ভারতীয় অল রাউন্ডার রবীন্দ্র জাদেজা ও রবীচন্দ্রন অশ্বিনকেই সেই পাকিস্তান দলের সদস্য বানানো হয়েছে।
Dear Pakistaniyo pic.twitter.com/KjcnZFGoUU
— Yogita🦋 (@momo_classygirl) September 4, 2019
You guys got to do this shit soon...Kohli has got only few yrs of play left... hurry up!!
— Urban Utsav ♏🦂 (@Buntea) September 5, 2019
bhaijan virat kohli ka naam change nai kiye?Oh Secular akhand Pakistan😂😂😂😂😂😂
— שניןחקקא (@NumeroY1) September 4, 2019
এই ভিডিও সোশ্য়াল মিডিয়ায় ভারতীয় নেটিজেনদের তীব্র বিদ্রুপের শিকার হয়েছে। ভিডিওটিকে ঘিরে নানা ধরনের মিম তৈরি করা হয়েছে। বলা হয়েছে, স্বপ্ন দেখারও একটা সীমা থাকা উচিত।