
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০০০
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ১০০০ ও তার বেশি রান রয়েছে সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহবাগ ও রাহুল দ্রাবিড়ের। এই নজির এখনও পর্যন্ত অন্য কোনও ভারতীয় ব্যাটসম্যানের নেই।

বিরাট কোহলির দৌড়
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৯টি টেস্ট (১৬টি ইনিংস) খেলে ৭৫৮ রান করেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুটি শতরান রয়েছে তাঁর। আর ২৪২ রান করলেই তিনি প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্টে ১০০০ রানের মালিক হবেন। ঘরের মাঠে তিনি সেই মাইলস্টোন ছোঁবেন বলেই আশা ক্রিকেট প্রেমীদের।

এক নজরে তালিকা
১) সচিন তেন্ডুলকর : ২৫টি টেস্টে (৪৫ ইনিংস) ৪২.৪৬-র গড়ে ১৭৪১ রান করেছেন সচিন তেন্ডুলকরের। প্রোটিয়াদের বিরুদ্ধে ৭টি শতরান রয়েছে তাঁর।
২) বীরেন্দ্র শেহবাগ : ১৫টি টেস্টে (২৬ ইনিংস) ১৩০৬ রান করেছেন বীরেন্দ্র শেহবাগ। ৫টি শতরান (একটি ত্রিশতরান) রয়েছে প্রাক্তন ভারতীয় ওপেনারের।
৩) রাহুল দ্রাবিড় : ২১টি টেস্টে (৪০ ইনিংস) ১২৫২ রান করেছেন রাহুল দ্রাবিড়। ২টি শতরান রয়েছে তাঁর।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ৯৭৬ ও ৯৪৭ রান করেছেন যথাক্রমে ভিভিএস লক্ষ্মণ ও সৌরভ গঙ্গোপাধ্যায়।


Click it and Unblock the Notifications



















