তোমরাই আসল হিরো, আসল করোনা যোদ্ধা, কাদের উদ্দেশে এমন বললেন বিরাট-ইশান্ত

করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়ছে দেশ। ভাইরাস মোকাবিলায় দেশে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউন জারি। ২১ দিনের এই লকডাউনের শুরুতে অনেকেই জাতীয় সংকটে প্রশাসনের নির্দেশ অমান্য করে রাস্তায় বেরিয়েছিলেন। এরপর পুলিশ কঠোর হতে অপ্রয়োজনে রাস্তা ঘোরার সাহস দেখতে ভয় পেয়েছে মানুষ। রাস্তায় নেমে নাগরিকদের লকডাউন মেনে চলার বিষয়ে সতর্ক করছে পুলিশ। এছাড়া দিল্লির দুস্থ মানুষদের কাছে খাবার পৌঁছ দিয়েও সাহায্য করেছে পুলিশ।

দিল্লি পুলিশের প্রশংসায় বিরাট-ইশান্ত

২১ দিনের লকডাউনে দিল্লি পুলিশ যেভাবে নাগরিকদের জীবন বাঁচতে নিজের জীবন ঝুঁকি নিয়ে প্রতিদিন কাজ করছেন তা প্রশংসার যোগ্য বলে জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।জাতীয় দলের দুই ক্রিকেটার বিরাট ও ইশান্ত শর্মা দিল্লি পুলিশের কৃতিত্বকে কুর্ণিশ জানালেন। শুধু দুই ক্রিকেটারই নন, দিল্লিবাসী ভারতীয় ক্রীড়াজগতের অনেকেই পুলিশের কাজের প্রশংসা করেছেন।

বিরাট যা বললেন

ভিডিও বার্তায় ভারত অধিনায়ক বলেন, 'দেশ এখন জাতীয় সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে দেশে লকডাউন জরুরী। আর এই লকডাউনে জরুরী পরিষেরা দিয়ে দারুণ ভাবে দিল্লি পুলিশ প্রতিদিন নাগরিকদের জন্য কাজ করে চলেছেন।'২১ দিনের লকডাউন চলাকালীন দিল্লি পুলিশ যেভাবে সততার সঙ্গে কাজ করেছে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে তা অবশ্যই প্রশংসার যোগ্য। সেই সঙ্গে গরীবদের মুখে পুলিশ খাবারও তুলে দিচ্ছেন। দিল্লি পুলিশকে ধন্যবাদ।' সেই সঙ্গে মুম্বই পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন কোহলি

ইশান্তের টুইট

ইশান্তের টুইট

ভারতীয় টেস্ট দলের বোলিং স্তম্ভ ইশান্ত বলেন, 'দিল্লি পুলিশ দিন রাত আমাদের জন্যেই কাজ করে চলেছেন। তাঁদেরকে আমাদেরও পাল্টা সাহায্য করতে হবে। লকডাউনে ঘরে বন্দি হয়ে থাকা জরুরী।' সেই সঙ্গে উড়ো খবরে বিশ্বাস করতে না করেছেন ইশান্ত। কোনও কিছু যাচাই না করে ভুল খবরে গুরুত্ব দিতে না করেছেন ভারতীয় ক্রিকেটার।

ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা

মহিলা ব্যাডমিন্টন তারকা টুইটে লিখেছেন, 'লকডাউন মেনে চলুন। দিল্লি পুলিশ সাহসের সঙ্গে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। আমাদের সমাজকে ভাইরাসের থেকে বাঁচানোর জন্যে তারা লড়াই করছে। এই সময়ে ঘরে থেকে আমাদের পুলিশকে সাহায্য করা উচিত। '

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Saturday, April 11, 2020, 16:10 [IST]
Other articles published on Apr 11, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+