তিন নম্বরে ব্যাট করবেন উমেশ যাদব! ঠিক কী বললেন বিরাট কোহলি!

দেশের মাঠে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিরুদ্ধে বল হাতে কামাল দেখানো ফাস্ট বোলার উমেশ যাদবকে ব্যাট করার জন্য তিন নম্বরে নামাতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি!

আঁতকে উঠলেন? সেটাই স্বাভাবিক। ভাবছেন, ভারতীয় দলে ব্যাটসম্যান কী কম পরিয়াছে, যে শেষমেশ উমেশকে ব্যাটিং অর্ডারের নিজের জায়গা ছেড়ে দিচ্ছেন বিরাট! কী এমন কেরামতি করলেন এই ভারতীয় ফাস্ট বোলার! সেসব প্রশ্নই দেশের ক্রিকেট প্রেমীদের মনে ঘুরপাক খাচ্ছে। তাই বলাই যায় যে ভারত অধিনায়কের মসকরা সুপার-ডুপার হিট।

২০১৯ সালে অন্তত ৪টি টেস্ট খেলা বোলারদের মধ্যে সবচেয়ে ভালো স্ট্রাইক রেট (২৩.১) ও গড়ের (১৩.৬৫) অধিকারি উমেশ যাদব। কলকাতার ইডেন গার্ডেন্সে দেশের প্রথম গোলাপি বলের টেস্টে ৮ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ দুটি টেস্টেও বল হাতে আগুন ঝরান উমেশ।

একই সঙ্গে ব্যাট হাতেও নিজের প্রতিভা প্রকাশ করেছেন এই ভারতীয় ফাস্ট বোলার। রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ১০ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস খেলেন উমেশ। নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টিফেন ফ্লেমিং-কে (১১ বলে ৩১ রান) টপকে রেকর্ড গড়েছেন এই ভারতীয় পেসার। ওই ইনিংসে পাঁচটি ছক্কা হাঁকান উমেশ।

উমেশের ছক্কা হাঁকানোর দক্ষতা দেখ মুগ্ধ হয় ক্রিকেট বিশ্ব। মুগ্ধ হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। এরপর মসকরার ছলে বলেছেন, বোলিং-র পাশাপাশি উমেশের ব্যাটিং প্রতিভাকেও কাজে লাগাতে চান তিনি। ভারতীয় ফাস্ট বোলরকে তিনি নিজের ব্যাটিং পজিশন ছেড়ে দিতে রাজি আছেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। তাঁর এই মসকরার চর্চা চলছে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Sunday, December 1, 2019, 13:09 [IST]
Other articles published on Dec 1, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+