একবার বাসে নিজেকে কর্মী পরিচয় দিয়ে মোক্ষম বিপদে পড়েছিলেন বিরাট কোহলি!

সাধারণ মধ্যবিত্ত ঘরে থেকে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক, বর্তমানে বিশ্বের অন্যতম ধনী খেলোয়াড়ের মধ্যে একজন বিরাট কোহলি। কঠিন এই সফরের শুরুটা কিন্তু সরকারি বাসেই হয়েছিল তাঁর। সে সময়ের গল্প ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীকে বলেছেন টিম ইন্ডিয়ার নেতা।

বাসেই যাতায়াত করতেন

বাসেই যাতায়াত করতেন

তখনও ক্রিকেটার হিসেবে নিজের পরিচিতি তৈরি করতে লড়াই করছেন বিরাট কোহলি। সেই সময় অনুশীলনের জন্য কিংবা ম্যাচ খেলার জন্য মাঠে যাওয়ার মাধ্যম সরকারি বাসকেই বানিয়েছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। কখনও কখনও তিনি সাইকেল চালিয়েও মাঠে যেতেন বলে সুনীল ছেত্রীকে জানিয়েছেন বিরাট কোহলি।

বাবা পৌঁছে দিতেন

বাবা পৌঁছে দিতেন

বিরাট কোহলি জানিয়েছেন, কখনও কখনও বাবা প্রেম কোহলি তাঁকে ক্রিকেট মাঠ পর্যন্ত পৌঁছে দিতেন। দিল্লির ফিরোজ শাহ কোটলাতে কোন ম্যাচ থাকলে, তিনি সেখানে বাবার সঙ্গে যেতেন বলে জানিয়েছেন ভিকে। বলেছেন, মাঠের পাশেই দিল্লি হাইকোর্ট। তাঁর বাবা সেখানেই ওকালতি করতেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বিনা টিকিটে নয়

বিনা টিকিটে নয়

বিরাট কোহলি জানিয়েছেন, তাঁর কাছে অ্যাকাডেমি পাস ছিল। সেটি দেখিয়েই তিনি দিল্লিতে বাস যাত্রা করতেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তবে বিনা টিকিটে বাসের ওঠার সাহস তাঁর ছিল না বলেও জানিয়েছেন বিরাট। বলেছেন, সেই সময় সরকারি বাসে টিকিট না কাটার ফাইন ছিল ২০ টাকা। অত পরিমাণ টাকা নিয়েই তিনি বাড়ি থেকে বেরোতেন বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

কনডাক্টরের কথায় নেমে গিয়েছিলেন

কনডাক্টরের কথায় নেমে গিয়েছিলেন

বিরাট কোহলি জানিয়েছেন, তিনি দেখতেন যে কীভাবে তাঁর বন্ধুরা বাসের স্টাফ পরিচয় দিয়ে বিনা টিকিটে যাত্রা করতেন। কিন্তু তাঁর মধ্যে সেই ক্ষমতা ছিল না বলে জানিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। তবে একবার তিনি নিজেকে স্টাফ পরিচয় দিয়ে বাসে উঠতে গিয়েছিলেন বলে জানিয়েছেন ভিকে। সেদিন কনডাক্টর তাঁকে এমন কথা বলেছিলেন যে তা শুনে তিনি বাস থেকে নেমে গিয়েছিলেন বলে জানিয়েছেন ভারত অধিনায়ক।

অনুষ্কাকে কেন প্রেম নিবেদন করেননি বিরাট, সুনীল ছেত্রীর আড্ডায় কী উত্তর কোহলির

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Monday, May 18, 2020, 19:08 [IST]
Other articles published on May 18, 2020
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+