সমুদ্রসৈকতে স্ত্রী অনুষ্কার কোলে মাথা রেখে অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশ করলেন বিরাট

ওয়েস্ট ইন্ডিজ সফরের পর দিন দুয়েক হল মুম্বইয়ে ফিরেছেন বিরাট-অনুষ্কা। ক্যারিবিয়ান সফরের হোয়াইট ওয়াশ ভুলে ভারতের সামনে এবার মিশন দক্ষিণ আফ্রিকা। তার আগে কয়েক দিনের ছুটিতে অনুষ্কার সঙ্গে ছুটি মোডে বিরাট।

সেকারণেই ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্যারিবিয়ান সমুদ্র সৈকতে অনুষ্কার সঙ্গে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করলেন ভারত অধিনায়ক। ছবি পোস্ট করে টুইটে লাভ সাইন ইমোজিতে অনুষ্কার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন কোহলি। আর মুহূর্তেই মিঁয়া-বিবির সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

বিরাটের পোস্ট

কেয়িরার এই প্রথমবার স্ত্রী অনুষ্কাকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যান বিরাট। দুই সেলেব সেখানকার বিচের একাধিক মুহূর্তের ছবি প্রকাশ করেছেন। এবার বিরাটের পোস্টে দেখা গেল, সুইম স্যুটে অনুষ্কা। স্ত্রীর কোলে মাথা রেখে সেলফি তুলেছেন কোহলি। বিরাটের ভালোবাসা দেখে অবাক হওয়ার এক্সপ্রেশন দিয়েছেন অনুষ্কা।

ক্যারিবিয়ান বিচের বিরুষ্কা মোমেন্ট

এর আগে সমুদ্রসৈকতে কমলা রঙের সুইম স্যুট ও রোদচমশা পরে ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করেছিলেন অনুষ্কা। ছবি দেখে বোল্ড আউট হয়ে যাওয়ার ইমোজি পোস্ট করেছিলেন বিরাট।

অনুষ্কার সঙ্গে প্রথম আলাপে কী বলেছিলেন বিরাট

সম্প্রতি এক ইন্টারভিউয়ে অনুষ্কার সঙ্গে প্রথম আলাপে কী বলেছিলেন, সেই রহস্য ফাঁস করেছেন বিরাট। তিনি বলেন, এক স্যাম্পু ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ের সময় প্রথম সাক্ষাতে অনুষ্কার সঙ্গে জোকস শেয়ার করেছিলেন। সেই জোকসে অনুষ্কার পায়ের দিকে তাকিয়ে 'আপনার এর চেয়ে বড় কোনও হিল নেই?' প্রশ্ন করেছিলেন ভিকে।

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
Story first published: Wednesday, September 11, 2019, 16:23 [IST]
Other articles published on Sep 11, 2019
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+